প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১১:০৪ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে অনলাইন আবেদন কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা থেকে শুরু হবে আবেদন। ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে অনলাইনে আবেদনের কার্যক্রম ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায় শুরু হবে। এ কার্যক্রম ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট ই-এর মাধ্যমে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)। ই ইউনিটের পরীক্ষা ৮ জানুয়ারি, বি ইউনিটের পরীক্ষা ১৫ জানুয়ারি, সি ইউনিটের পরীক্ষা ২২ জানুয়ারি এবং ডি ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা নেওয়া হবে বহুনির্বাচনী প্রশ্নোত্তর পদ্ধতিতে।
ইউনিটে ভর্তির যোগ্যতা :
এ ইউনিট : এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না।
বি ইউনিট : দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হলে আবেদন করা যাবে না।
সি ইউনিট : এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।
ডি ইউনিট : দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
ই ইউনিট : এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে অনলাইনে আবেদনের কার্যক্রম ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায় শুরু হবে। এ কার্যক্রম ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।