× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১০:৫৬ এএম

সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ফ্যামিলি ডে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট ঢাকার অদূরে জাজিরায় অবস্থিত পদ্মা এডব্লিউটি রেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তারা।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল ফান গেম, ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতাসহ নানা বিনোদনমূলক আয়োজন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহিদ হাসানের সঞ্চালনায় র‍্যাফল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অংশগ্রহণকারীরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা