প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৮:০৯ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ২০:৪২ পিএম
‘রাজনীতির সদরে-অন্দরে’র প্রকাশনা উৎসব মঙ্গলবার। ছবি: ‘সূচীপত্র’ প্রকাশনীর সৌজন্যে
সাংবাদিক মারুফ কামাল খান রচিত ‘রাজনীতির সদরে-অন্তরে’ বইয়ের প্রকাশনা উৎসব হতে যাচ্ছে মঙ্গলবার।
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বেলা সাড়ে তিনটার দিকে এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
ক্ষমতার উত্থান-পতন, সাহিত্য, সমাজের আলোচিত মানুষের প্রাবল্য ও দুর্বলতাকে বইটিতে স্থান দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান। পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন চমকপ্রদ নানা খণ্ডচিত্র তুলে ধরেছেন তিনি।
প্রকাশনা উৎসবের আয়োজক ‘সূচীপত্র’। এর সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানটির প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। এতে বিশেষ অতিথি করা হয়েছে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, কবি ও দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।