× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চড়ুইয়ের পায়ে নূপুর

সারওয়ার-উল-ইসলাম

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১২:৫২ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১২:৫৬ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

জানালা       খোলাই রাখো

আসবেই       আলো ঘরে

সূর্যটা       সকালবেলা

দেখো না       কেমন করে!


যেখানেই       ফাঁকা দেখে

ঢুকে যায়       পরম সুখে

মমতার        পরশ বুলায়

শিশুদের        চোখে-মুখে।


জানালার       কপাট খোলা

রাখি তাই       সকাল-দুপুর

সূর্যের        আলোয় পরায়

চড়ুইয়ের       পায়ে নূপুর।


চড়ুইও        নাচতে থাকে

তা ধিন্ তা       ধিতাং তা না

চড়ুইয়ের       নৃত্য দেখে

ফড়িংয়ের       নাচতে মানা?


ফড়িংও নাচছে দেখো

সূর্যের নরম আলোয়

প্রকৃতির সময় কাটে

আহা কি ভালোয় ভালোয়।



ইঁদুরছানার খোঁজে

কবির কাঞ্চন


সকাল সকাল খোকন সোনার

দাঁত পড়েছে তিনটা

কোথায় গেলে ইঁদুর পাবে

করছে সে তা চিন্তা।


দাঁতগুলো তার হাতের মুঠোয়

ঝরছে তাতে রক্ত

কয় না কথা কারোর সাথে

ঠোঁটকে রেখে শক্ত।


রক্ত দেখে খোকার মায়ের

যায় ফেটে যায় বুকটা

খোকা দেখে তার ব্যথাতে

ফ্যাকাশে মা’র মুখটা।


হেসে উঠে খোকা বলে

হয়নি আমার কিছু

ছুটছি নতুন দাঁতের জন্য

ইঁদুরছানার পিছু।


মিষ্টি হেসে খোকার মায়ে

বলেন ওরে খোকা

ইঁদুরছানা দাঁত দেবে না 

বুঝলি ওরে বোকা!

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা