মাসুম হাসান
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১২:৪২ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১২:৫৬ পিএম
অলংকরণ : তানভীর মালেক
একটি রঙিন ঘুড়ি উড়ছিল নীল আকাশে,
সুতোর টানে নাচছিল ঝিরিঝিরি বাতাসে।
উড়ে-উড়ে ঘুড়িটা মেরে উঁকিঝুঁকি
নিজেকে স্বাধীন আর ভাবছিল সুখী।
হঠাৎই দোয়েলের সাথে দেখা ঘুড়িটার,
সুরে সুরে গান গাওয়ার নেই যেন জুড়ি তার।
বলল ঘুড়িÑ যাস কোথা ভাই গানে গানে মেতে,
গানের পাখি আমি কি তোর সঙ্গে পারি যেতে?
মুচকি হেসে বলল দোয়েল গণ্ডিতে তুই বাঁধা,
মুক্ত আমার ডানা দুটি করি খুশি যা-তা।
লাটাই আর সুতোর মাঝে থাকিসরে তুই বন্দি,
মেঘ ও নদীর সাথে আমার চিরদিনের সন্ধি।।