প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৮:২২ পিএম
ইনফিনিক্সের নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’। ছবি: ইনফিনিক্সের সৌজন্যে
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে নতুন ‘মাস্টার ফোন’ হট ৭০ প্রো ৫জি নিয়ে এসেছে। শক্তিশালী ৫জি কানেক্টিভিটি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ চিপসেট, সনির উন্নত ক্যামেরা প্রযুক্তি, নতুন ডিজাইন ও টেকসই গঠনের পাশাপাশি ফোনটিতে রয়েছে বেশ কিছু এআই-ভিত্তিক ফিচার।
‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ থিমকে সামনে রেখে বাজারে আসা এ ফোনে পারফরম্যান্স, ফটোগ্রাফি, ডিজাইন ও ব্যাটারির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দ্রুতগতির পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। দীর্ঘদিন পারফরম্যান্স দ্রুত ও স্মুথ রাখতে এতে রয়েছে ইনফিনিক্সের ৭২-মান্থ ফ্লুয়েন্সি প্রযুক্তি। এ ছাড়া রয়েছে ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট গেমিং ও ভিজ্যুয়াল ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দেবে।
ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা। পর্যাপ্ত আলোতে ছবি তোলার পাশাপাশি এতে রয়েছে এআই র ও লাইভ ফটো ফিচার।
ডিজাইনেও রয়েছে ইনফিনিক্সের বিশেষত্ব। ডায়নামিক শাইন ডিজাইনের ছয়টি রঙের ফোন আলো, তাপমাত্রা বা দেখার কোণ পরিবর্তনের সঙ্গে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। থার্মো অরেঞ্জ সংস্করণটি তাপমাত্রার সঙ্গে রং পরিবর্তন করে এবং মিরেজ গ্রিন ভ্যারিয়েন্টে অতিবেগুনি (ইউভি) আলোতে ভিন্ন ধরনের টেক্সচার দেখা যায়। এ ছাড়া ডেপথ রিং হোয়াইট মডেলে রয়েছে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট ও অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউবে ব্যবহার করা হয়েছে ইন্টারেক্টিভ ব্যাক প্যানেল।
ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স। ফলে দেড় মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়লেও ফোনটি সুরক্ষিত থাকবে। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেবে দীর্ঘ সময়ের ব্যাকআপ। দীর্ঘক্ষণ ব্যবহারে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ব্যাটারির ওপর চাপ কমাতে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা।
স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ করতে রয়েছে বেশ কিছু এআই ফিচার। ফ্ল্যাশমেমো ও মাইন্ডহাবের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে পরে এআই সার্চ দিয়ে তা খুঁজে বের করা যাবে। এ ছাড়া রয়েছে এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটরের মতো সুবিধা। এসব ফিচারে দ্রুত প্রবেশের জন্য ফোনটিতে রয়েছে আলাদা ‘ওয়ান-ট্যাপ বাটন’।
আট জিবি র্যাম, আট জিবি ভার্চুয়াল র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি। বাংলাদেশে এর অফিশিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।