× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যোগাযোগ খাতে পিঁপড়ের কৌশল অনুসরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১২:৪২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানুষ নিজেদের বুদ্ধি ও চিন্তাশক্তির জন্য গর্ব করে। কিন্তু জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনও কখনও ক্ষুদ্র পতঙ্গরাও আমাদের চেয়ে চমকপ্রদ কৌশল দেখাতে পারে। পিঁপড়ের সম্মিলিত বুদ্ধিমত্তা, মৌমাছির গণতান্ত্রিক সিদ্ধান্ত, পঙ্গপালের নিরপেক্ষতা, তেলাপোকার বৈচিত্র্যময় ব্যক্তিত্ব এবং মাছির আত্মসচেতন আচরণÑ সব মিলিয়ে পতঙ্গজগৎ মানুষের সিদ্ধান্ত গ্রহণের জন্য দিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা।

একসঙ্গে অনেক বিকল্প সামনে এলে মানুষ প্রায়ই সিদ্ধান্তহীনতায় পড়ে। মনোবিজ্ঞানে একে বলা হয় চয়েস ওভারলোড। পিঁপড়েরাও খাবার সংগ্রহের জন্য সবচেয়ে ভালো জায়গা বেছে নেওয়ার সময় একই ধরনের সমস্যার মুখোমুখি হয়। তবে তারা এর সমাধান করে অত্যন্ত কার্যকর একটি প্রাকৃতিক পদ্ধতিতে। প্রথমে কয়েকটি পিঁপড়ে বাসা থেকে বেরিয়ে বিভিন্ন দিকে অনুসন্ধান চালায়। সম্ভাব্য খাবারের জায়গা খুঁজতে তারা বিভিন্ন পথ পরীক্ষা করে। চলার সময় এবং বাসায় ফেরার পথে তারা মাটিতে ‘ফেরোমোন’ নামের রাসায়নিক সংকেত রেখে যায়। অন্য পিঁপড়েরা পরে সেই সংকেত অনুসরণ করতে পারে।

যে পিঁপড়ে সবচেয়ে কার্যকর খাবারের জায়গা খুঁজে পায়, সে তুলনামূলকভাবে দ্রুত খাবার নিয়ে বাসায় ফিরে যায়। ফলে তার রেখে যাওয়া ফেরোমোনের চিহ্ন অন্য পিঁপড়েরা অনুসরণ করলে সেখানে আরও ‘ফেরোমোন’ জমা হয়। এভাবে ভালো ও ছোট পথগুলো ক্রমে শক্তিশালী হয়ে ওঠে, শেষ পর্যন্ত কোনো একক পিঁপড়ে পুরো বিষয়টি না বুঝলেও পুরো কলোনি সম্মিলিতভাবে সবচেয়ে কার্যকর পথটি বেছে নেয়। বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিব্র দ্য ব্রাসেলসের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারের সহপরিচালক মার্কো দোরিগোর মতে, এর সবচেয়ে বড় শিক্ষা হলোÑ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই কার্যকর সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব।

পিঁপড়ের এই আচরণ থেকেই তৈরি হয়েছে ‘অ্যান্ট কলোনি অপ্টিমাইজেশন’ পদ্ধতি। মানুষের সময়সূচি তৈরি, টেলিযোগাযোগ, পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে এই ধারণাভিত্তিক অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে। রেলপথ পরিকল্পনা থেকে শুরু করে যোগাযোগ নেটওয়ার্কে তথ্য আদান-প্রদানেও এর প্রয়োগ রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা