× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রসালো তালবাহার

মুনিরা হাসান

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:২৮ পিএম

রসালো তালবাহার

রসালো তালবাহার

বাজারে পাওয়া যাচ্ছে রসালো তাল। এই মৌসুমে তাল দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজার মজার রেসিপি। আজকের হেঁশেলে রইল তাল দিয়ে তৈরি কয়েকটি রেসিপি। 

তালের পাটিসাপটা 

যা যা লাগবে 

রুটির জন্য- চালের গুঁড়ি ১ কাপ, ময়দা হাফ কাপ, লিকুইড গুড় ১/২ কাপ, লবণ এক চিমটি, পানি প্রয়োজন অনুযায়ী। 

পুরের জন্য-  তালের ক্বাথ ২ কাপ, নারকেল কোরা ১/২ কাপ, চিনি/গুড় ১/২ কাপ, লবণ এক চিমটি, চালের গুঁড়ি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ। 

যেভাবে বানাবেন 

পাটিসাপটা পিঠার রুটি তৈরির জন্য একটি বোলে চালের গুঁড়ি, ময়দা, লিকুইড গুড় ও লবণ দিয়ে তাতে হালকা গরম পানি দিয়ে পাতলা ব্যাটার বানিয়ে নিন। এবার কড়াইয়ে তালের ক্বাথ, নারকেল কোরা, গুড়, ঘি ও এক চিমটি লবণ দিয়ে ভালোমতো নেড়ে রান্না করে নিন। এবার একটা বাটিতে একটু পানি দিয়ে দুই টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে আবারও ভালোমতো মিশিয়ে নিন। ঘন হয়ে এলেই পুর রেডি। অন্য একটি প্যানে হালকা তেল ব্রাশ করে তাতে আগে থেকে তৈরি করা ব্যাটার দিয়ে পাটিসাপটার রুটি করে তাতে পুর দিয়ে রোল করে নিন। ব‍্যস তৈরি হয়ে গেল মজাদার তালের পুরের পাটিসাপটা।

তালের বড়া 

যা যা লাগবে 

তালের পাল্প ১ কাপ, চালের গুঁড়া ১ কাপ, ময়দা ২ টেবিল চামচ, চিনি হাফ কাপ, নারকেল কোরা হাফ কাপ, লবণ ১ চিমটি, সয়াবিন তেল ভাজার জন্য 

যেভাবে বানাবেন 

কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম করে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মেখে ঘন একটা ব্যাটার তৈরি করুন। ব্যাটার খুব পাতলা হবে না আবার খুব ঘন বা টাইটও হবে না এমন। এবার চামচ বা হাতের সাহায্যে তেলে দিয়ে লো হিটে ভেজে নিন।

তাল ও সাবুদানার পায়েস 

যা যা লাগবে 

তালের রস ২ কাপ, তরল দুধ ২ কাপ, চিনি ৩/৪ কাপ বা স্বাদ অনুযায়ী, সাবুদানা/ সাগুদানা হাফ কাপ, লবণ ১ চিমটি, কোরানো নারকেল হাফ কাপ।

যেভাবে বানাবেন 

সাবুদানা জ্বাল দিয়ে ফুটিয়ে একবার ধুয়ে রাখুন। এবার বাকি সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে ঘন হয়ে এলে ফুটিয়ে রাখা সাবুদানা দিয়ে ভালোমতো মিশিয়ে নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করুন। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা