× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন টিম সজারু

টেকসই উন্নয়ন গবেষণায় সাফল্য

জাহিদ খান

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১১:৫১ এএম

টিম সজারু

টিম সজারু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর একটি শিক্ষার্থী উদ্ভাবনী দল ২০২৬ সালের ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি ডেভেলপমেন্ট গোলস (WSDG) চ্যালেঞ্জের বাংলাদেশ জাতীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। এর মাধ্যমে দলটি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।

‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে শাবিপ্রবির টিম সজারু (Team Sojourou)। দলের সদস্যরা হলেনÑ শাবিপ্রবির শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম, মো. জারিফুল আলম জারিফ এবং রুহিনী নাথ।

বাংলাদেশ জাতীয় পর্বের আয়োজন করে রোবোটেক ভ্যালি। ২৫ জুলাই আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোকে স্বীকৃতি ও সনদ দেওয়া হয়। জাতীয় পর্বে বিজয়ী হওয়ার পাশাপাশি পরিবেশগত টেকসই উন্নয়ন নিয়ে একটি গবেষণা প্রকল্প উপস্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক পর্বের জন্যও নির্বাচিত হয়েছে টিম সজারু।

‘My Goal for the Universe : Where Youthful Minds Meet Artificial Intelligence’ প্রতিপাদ্যে মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্টস অর্গানাইজেশন ও মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক পর্ব। আগামী ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সাইবারজায়ায় মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির টুন চ্যান্সেলর হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের প্রতিযোগীরা তাদের গবেষণা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবেন।

দলের সদস্য মোহাম্মদ সিয়াম বলেন, তাদের গবেষণায় জলবায়ু-সম্পর্কিত বিভিন্ন ঘটনা এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। এর মাধ্যমে বর্তমান সময়ের জলবায়ু সংকট ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, প্রকল্পটি এর মৌলিকত্ব, একাডেমিক মান এবং প্রাসঙ্গিকতার জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় গবেষণার মাধ্যমে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম ও টেকসই উন্নয়নে অবদান রাখাই তাদের লক্ষ্য।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা