× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডে ঐতিহ্যের সাক্ষী ৮০০ বছরের প্রাচীন প্যাক হর্স ব্রিজ

শাহ মনসুর আলী নোমান

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৮:১৩ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ২১:৩৭ পিএম

ইংল্যান্ডে ঐতিহ্যের সাক্ষী ৮শ বছরের প্রাচীন প্যাক হর্স ব্রিজ। ছবি: লেখক

ইংল্যান্ডে ঐতিহ্যের সাক্ষী ৮শ বছরের প্রাচীন প্যাক হর্স ব্রিজ। ছবি: লেখক

ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির উইকলার গ্রামে অবস্থিত প্রায় আটশত বছরের পুরনো এক ঐতিহাসিক নিদর্শন প্যাক হর্স ব্রিজ। মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর এই সেতুটি দীর্ঘকাল ধরে ওই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের ধারক হিসেবে দাঁড়িয়ে আছে।

স্থানীয় জনশ্রুতি ও প্রচলিত ধারণা অনুযায়ী, ব্রিজটি ১২শ শতাব্দীর শেষভাগে নির্মিত। তবে ইতিহাসবিদদের গবেষণা ও সরকারি নথিপত্র মতে, এটি ১৭শ শতাব্দী বা তারও আগে নির্মিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গ্রেড-২ তালিকাভুক্ত এই স্থাপনাটি মধ্যযুগের প্রকৌশল ও স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন হিসেবে স্বীকৃত।

পাথরের তৈরি খিলানাকৃতি ও বৈচিত্র্যময় নকশার এই ব্রিজটি দেখতে প্রতিবছর দেশি-বিদেশি অসংখ্য পর্যটক ভিড় করেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তৎকালীন সময়ে বাণিজ্যিকভাবে পণ্যবাহী ঘোড়া চলাচলের সুবিধার্থেই এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল।

শান্ত ও নিবিড় গ্রামীন পরিবেশ, পাহাড়-উপত্যকা, ঝরনা এবং প্রাচীন পাথরের কটেজ বেষ্টিত এই এলাকাটি বর্তমানে ভ্রমণপিপাসু ও ইতিহাস অনুরাগীদের কাছে এক জনপ্রিয় গন্তব্য। সবুজে ঘেরা এই জনপদ ও ঐতিহাসিক ব্রিজটি এখনো পর্যটকদের বিমোহিত করে চলেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা