মানহা বিনতে মাহবুব
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৬:৩০ পিএম
অলংকরণ: মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মানিকছড়ি, খাগড়াছড়ি
কদিন ধরেই খুব গরম পড়েছে। কিন্তু বৃষ্টির নাম-গন্ধ নেই। এই বর্ষাতে বৃষ্টি না হলে হয়! একদিন সন্ধ্যায় ঝুমা পড়তে বসেছে। ঠিক তখনই লোডশেডিং হয়ে তার মেজাজ বিগড়ে গেল। একটুখানি বাতাসের আশায় সে গেল জানালার কাছে। না! কোনো বাতাস নেই। তখন সে রাগে গজগজ করছিল। হঠাৎ সে হাসির শব্দ পেলÑ
: কে? কে এমন করে হাসছ?
: আমি। মেঘ।
: কী করছ তুমি?? কী দেখে হাসছ?
: তোমার রাগ দেখে।
: কেন? তোমার কোনো কাজ নেই?
: না।
: কে বলেছে?
: কী কাজ আমার ম্যাডাম?
: বৃষ্টি দাও।
: না। এটা তোমাদের শাস্তি।
: কেন?
: তোমরা গাছ কাট, তাই।
: ও! এই ব্যাপার। গাছ লাগালে তুমি বৃষ্টি দেবে?
: হ্যাঁ।
পরদিন সে তার বন্ধুদের কাছে গাছ লাগানোর কথা বলল। স্কুলের বাগান ঠিক করল। বিকালে ঝুমা মায়ের সাথে নার্সারিতে গিয়ে অনেক গাছ কেনে। তারপর সেই গাছগুলো লাগায়। তবুও বৃষ্টি আসে না। এক দিন রাতে সে আবার ওই একই হাসি শুনতে পায়Ñ
: কে? মেঘ নাকি?
: হ্যাঁ, ঝুমা।
: তুমি কেমন? বৃষ্টি দেবে বলে দিলে না।
: তুমি শুধু গাছ লাগিয়েছ। কিন্তু পরিবেশ সংরক্ষণ করনি।
: ও! বুঝেছি!
পরেরদিন ঝুমা তার বন্ধুদের পরিবেশ সংরক্ষণ করতে বলে। নিজেও করে। এক দিন হঠাৎ মেঘের ডাক শোনা গেলÑ
: মা, আমি একটু ছাদে যাই?
: কেন ঝুমা?
: মনে হয় বৃষ্টি আসবে।
: আমিও যাব।
: তাড়াতাড়ি আস।
এই বলে ঝুমা দিল দৌড়। তার খুশি দেখে কে!
লেখক: শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ