দুরবিন
গোলাম কিবরিয়া পিনু
যা যায় না দেখা
খালি চোখে,
তা তো দেখি দুরবিনে!
বাবা দিয়েছিল সেটা কিনে!
আমাদের পৃথিবীর মতো
আরও পৃথিবী আছে
ছড়িয়ে ছিটিয়ে,
কোথাওবা জল আছে
কোথাওবা বাতাস,
সীমাহীন আকাশ!
তা তো জেনে নিতে পারি
জ্ঞান-পিপাসা মিটিয়ে!
দুরবিনেÑ
মন বড় করে দেয়,
দূরের জিনিস দেখি
কত কাছাকাছি!
কত প্রশ্নের উত্তর পেয়ে
আনন্দে আছি!
দুরবিনেÑ
কতকিছু দেখি
রাত কিবা দিনে!
ফুলের রানী
জাকির আজাদ
ফুলের রানী গোলাপ যদি রাজা তবে কে রে?
এই প্রশ্নটা ফুলদের মধ্যে উঠছে জোরেশোরে
উত্তর চেয়ে ফুলের রাজ্যে বাতাস খুঁজে ফেরে
সবাই ব্যর্থ জবাব দিতে যাচ্ছে কেবল হেরে।
বকুল জানায়, রাজা ছাড়া কেমনে যাব মেনে,
এত বছর বনে থেকে সবই দেখে জেনে
হাসনাহেনা বলে হেসে কী লাভ প্রসঙ্গ টেনে
সবার দাবি গোলাপ রাজা আসুক চড়ে প্লেনে।
চাঁপা বলল হলে হোক কী বিভেদ মেয়েছেলে,
গোলাপ সবার পছন্দ ভুবনে দেয় সুগন্ধ ঢেলে
সবার চোখে রূপ সুষমা আর সৌন্দর্য ফেলে
কেন অযথা দিচ্ছ তর্ক-বির্তক দিক ঠেলে।
অনেকেই খুব গৌরব করে গোলাপ ভালোবেসে,
জীবন কাটায় গোলাপ ফুলের সঙ্গে খেলে-হেসে
রূপে রসে গন্ধে গোলাপ রয় কোমলতা ঘেঁষে
রানীর সঙ্গে তার তুলনা দেখা যায়রে শেষে।