× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ১৮ আগস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৩:৪৬ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৬:০৪ পিএম

প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান এবং তার লেখা বই ‘রাজনীতির-সদরে অন্দরে’। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান এবং তার লেখা বই ‘রাজনীতির-সদরে অন্দরে’। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খানের লেখা ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান আগামী ১৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে রাজনীতিক, মন্ত্রী, সাংবাদিক ও বিশিষ্টজনদের অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানিয়েছেন, তার লেখা ‘রাজনীতির সদরে অন্দরে’ বইটি বেশ আগেই প্রকাশিত হলেও আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান তখন করা সম্ভব হয়নি। প্রকাশনা প্রতিষ্ঠান ‘সূচীপত্র’ এবার সেই আয়োজন করতে যাচ্ছে।

ফেসবুক পোস্টে তিনি জানান, আগামী ১৮ আগস্ট, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হবে।

পোস্ট অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আলোচক হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রকাশক সাঈদ বারী।

পোস্টে মারুফ কামাল খান লিখেছেন, অনুষ্ঠানে তারও উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি আরও অনেক স্বনামধন্য ব্যক্তির উপস্থিতির প্রত্যাশা ব্যক্ত করে তিনি পরিচিতজনদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। 

অনুষ্ঠানে প্রকাশকের পক্ষ থেকে ৬০০ টাকার বই ৪০০ টাকায় বিক্রির বিশেষ ব্যবস্থাও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টটি প্রকাশের পর পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই মন্তব্যে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

জুলফিকার শাহাদাত নামে একজন মন্তব্য করেন, “অনেক ইচ্ছে ছিল যদি থাকতে পারতাম। কর্মসূত্রে দূরে থাকায় হয়তো থাকতে পারবো না। অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।”

আবির সোহাগ নামে আরেকজন লেখেন, “ইতোমধ্যে একাদিক কপি ক্রয় করেছি এবং একাধিকবার পড়েছি বইটি, ইনশাআল্লাহ উপস্থিত থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।”

আরেক শুভিাকাঙ্ক্ষী আবদুল হাই সিদ্দিকী মন্তব্য করেন, “পাঠকপ্রিয় এই বই আরও অনেক পাঠকের কাছে যাবে- এই আমাদের আন্তরিক প্রত্যাশা।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।”

এ ছাড়া অনেকেই মন্তব্যে “শুভ কামনা” জানিয়ে বইটির প্রকাশনা অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা