× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন মা যা খাবেন

লিনা আকতার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৬:০২ পিএম

নতুন মা যা খাবেন

নতুন মা যা খাবেন

সন্তান জন্মদান একজন নারীর জীবনে অন্যতম পরিবর্তনকারী অভিজ্ঞতা। প্রসবের পর শরীরে ব্যাপক শারীরিক ও হরমোনগত পরিবর্তন ঘটে, যার ফলে সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ সময় যেহেতু শিশু মায়ের বুকের দুধ পান করে, তাই মাকে এমন খাবার খেতে হবে, যেন বুকের দুধের গুণমান ভালো থাকে। মা যদি খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি না পান তখন শরীর নিজস্ব শক্তি থেকে বঞ্চিত হবে এবং সন্তানের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। 

কতটুকু খেতে হবে

বুকের দুধ খাওয়ানোর জন্য অতিরিক্ত ক্যালরির প্রয়োজন হয়। গর্ভাবস্থায় আপনার শরীরে যদি এখনও বাড়তি ওজন থেকে থাকে, তবে এই অতিরিক্ত ক্যালরি স্বাভাবিকভাবেই আপনার দুধের জন্য ব্যবহৃত হবে। যদি আপনার প্রসব পরবর্তী বাড়তি ওজন পুরোপুরি কমে গিয়ে থাকে, তবে আপনার প্রতিদিন অতিরিক্ত ৫০০-৬০০ ক্যালরি গ্রহণ করার প্রয়োজন হতে পারে। ৬ মাস বয়সে আপনার শিশু যখন অন্যান্য খাবার খাওয়া শুরু করবে, তখন আপনার দুধ উৎপাদন কমে যাবে এবং আপনি আপনার ক্যালরি গ্রহণ কমিয়ে আনতে পারবেন।

এ সময় একজন নতুন মায়ের কী ধরনের খাবার গ্রহণ করা উচিত 

ডিম 

দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটানোর জন্য ডিম খাওয়া গুরুত্বপূর্ণ। এ ছাড়া ডিমে রয়েছে কোলিন যা শিশুর মস্তিষ্ক বিকাশে কাজ করবে। এজন্য সকালের নাস্তায় একটি ডিম রাখতে পারেনÑ যা শরীরে শক্তির পাশাপাশি ক্ষুধা মেটাতে সাহায্য করবে। দুপুরের খাবারে সালাদে একটি বা দুটি সেদ্ধ ডিম মিশিয়ে খেতে পারেন অথবা রাতের খাবারে ডিম রাখতে পারেন।

চর্বিহীন মাংস

নতুন মা হিসেবে চর্বিহীন গরুর মাংস, মুরগির মাংসে প্রাধান্য দেয়া উচিত। কেননা এটি প্রথম শ্রেণির আয়রন-সমৃদ্ধ খাবার। আয়রনের অভাবে শক্তি কমে যেতে পারে, যার ফলে নবজাতক শিশুর চাহিদা মেটানো মায়ের জন্য কঠিন হয়ে পড়বে। স্তন্যদায়ী মায়েদের অতিরিক্ত প্রোটিন এবং ভিটামিন বি-১২ গ্রহণ করা প্রয়োজন। চর্বিহীন গরুর মাংস এই দুটি উপাদানেরই একটি চমৎকার উৎস। এ ছাড়া আয়রনসমৃদ্ধ খাবার যেমন- ডালজাতীয় খাবার, কালো শিম, রাজমা স্তন্যদানকারী মায়েদের জন্য একটি চমৎকার খাবার, বিশেষত নিরামিষাশীদের জন্য। এগুলো উচ্চমানের উদ্ভিজ্জ প্রোটিনের একটি ভালো উৎস। অবশ্যই উদ্ভিজ্জ আয়রনসমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে।

বাদামি চাল

প্রসবপরবর্তী অনেক মা ওজন কমানোর জন্য কার্বোহাইড্রেট খাওয়া কমাতে চাইতে পারে। কিন্তু তা করা যাবে না। খুব দ্রুত ওজন কমালে দুধ উৎপাদন কমে যেতে পারে এবং মা নিস্তেজ বোধ করতে পারেন। কর্মশক্তি বজায় রাখতে খাদ্যতালিকায় ব্রাউন রাইসের মতো স্বাস্থ্যকর, গোটা শস্যের কার্বোহাইড্রেট যোগ করুন। ব্রাউন রাইসের মতো খাবার শরীরকে শিশুর জন্য সর্বোত্তম মানের দুধ তৈরির জন্য প্রয়োজনীয় ক্যালরি সরবরাহ করে।

কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার 

নতুন মা দই, দুধ বা পনির যা-ই পছন্দ করুন না কেন, স্বাস্থ্যকর স্তন্যপানের জন্য দুগ্ধজাত খাবার একটি গুরুত্বপূর্ণ অংশ। দুধ হাড় মজবুতকারী ভিটামিন ডি সরবরাহ করে। প্রোটিন ও বি ভিটামিন সরবরাহ করার পাশাপাশি, দুগ্ধজাত খাবার ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস। আপনি যেহেতু এ সময় শিশুকে বুকের দুধ খাওয়ান, তাই ক্যালসিয়ামযুক্ত খাবার খাদ্যতালিকায় রাখা উচিতÑ যা শিশুর হাড়ের বিকাশে সাহায্য করে, তাই মায়ের নিজের চাহিদা মেটাতে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করা জরুরি। নতুন মা খাদ্য তালিকায় প্রতিদিন অন্তত তিন কাপ দুগ্ধজাত খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন।

গোটা শস্য 

গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে আপনার শিশুর বিকাশের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড বুকের দুধের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানÑ যা শিশুর সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন এবং নিজের সুস্থতার জন্যও এটি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা অপরিহার্য।  

সবুজ শাকসবজি

পালং শাক, পাটশাক, কলমি শাকের মতো সবুজ শাক-সবজিতে ভিটামিন এ পর্যাপ্ত থাকে, যা মা ও শিশুর জন্য উপকারী। এগুলোতে ক্যালসিয়াম, ভিটামিন সি ও আয়রনও রয়েছে। এছাড়াও সবুজ শাক-সবজি হৃৎপিণ্ডের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এতে ক্যালরির পরিমাণ কম।

পর্যাপ্ত পানি বা তরল গ্রহণ করা

যেসব মায়েরা স্তন্যদান করেন, তাদের পানিশূন্যতার ঝুঁকি বিশেষভাবে বেশি থাকে। নতুন মায়ের শক্তি এবং দুধের উৎপাদন ঠিক রাখতে, শরীরে পর্যাপ্ত পানি খাওয়া নিশ্চিত করা জরুরি। বিভিন্ন উপায়ে ফলের রস এবং দুধ পান করে তরলের চাহিদা কিছুটা পূরণ করা যায়। কিন্তু কফি বা চায়ের মতো ক্যাফেইনযুক্ত পানীয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। ক্যাফেইন বুকের দুধে মিশে যায় এবং শিশু খিটখিটে হয়ে যেতে পারে এবং ওর ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

সতর্কতা 

খাদ্যের বিভিন্ন স্বাদ বুকের দুধেও প্রকাশ পাবে এবং শিশু ভালো মন্দ বুঝতে পারবে। যেমন- ঝাল ও গ্যাস সৃষ্টিকারী খাবার সাধারণত বেশিরভাগ শিশুই সহ্য করতে পারে না। যদি আপনি দেখেন যে কোনো একটি নির্দিষ্ট খাবার খাওয়ার পর শিশুর প্রায়ই গ্যাস বা পেটব্যথা হয় এবং ডায়রিয়া বেড়ে যায়, তবে কয়েক সপ্তাহের জন্য সেই খাবারটি এড়িয়ে চলুন এবং দেখুন লক্ষণগুলো চলে যায় কিনা। এরপরও খাবারটি এড়িয়ে চলার প্রয়োজন আছে কিনা তা দেখতে আবার চেষ্টা করুন।

শিশুর অ্যালার্জি

কিছু খাবার বুকের দুধ খাওয়া শিশুর মায়ের অ্যালার্জি হতে পারে। এর সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলোÑ সবুজ, শ্লেষ্মার মতো এবং রক্ত মিশ্রিত মল। আপনি যে খাবারই খান, তাতেই একটি শিশুর অ্যালার্জি হচ্ছে কি না খেয়াল করুন।

উপসর্গগুলোর একটি খাদ্যতালিকা তৈরি করলে এবং আপনি কী খাচ্ছেন তা লিখে রাখলে, কোন খাবারগুলো সমস্যার কারণ হচ্ছে, তা জানতে সাহায্য হতে পারে। যতক্ষণ শিশুর ওজন বাড়ছে এবং তার রক্তশূন্যতা নেই, ততক্ষণ এই অ্যালার্জি কোনো দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করবে না। তখন বুকের দুধ খাওয়ানো বন্ধ করার কোনো প্রয়োজন নেই।  

লেখক : পুষ্টিবিদ, রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা