× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরলা’র নতুন আউটলেট

পোশাক থেকে অনুষঙ্গ – সব মিলছে এক জায়গায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৭:৩৩ পিএম

সরলার উদ্বোধনে অতিথিরা

সরলার উদ্বোধনে অতিথিরা

রাজধানীর কালাচাঁদপুরে যাত্রা শুরু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সরলার প্রথম আউটলেট। ৩১ জুলাই আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্র্যান্ডটির অফলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরলার ক্রেতা, শুভানুধ্যায়ী, ফ্যাশন অঙ্গনের ব্যক্তিত্ব এবং সহ–উদ্যোক্তারা।

২০১৬ সালে একটি ডাইনিং টেবিল থেকে উদ্যোক্তা মানসুরা স্পৃহার হাত ধরে শুরু হয় সরলার পথচলা। তাঁর সঙ্গে ছিলেন আমিনুল্লাহ বাবু। গত এক দশকের বেশি সময় ধরে অনলাইনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে দেশীয় পোশাক নিয়ে কাজ করে আসছে ব্র্যান্ডটি। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এবার রাজধানীর কালাচাঁদপুর স্কুল রোডের ক-৩৪/২ নম্বর ভবনের দ্বিতীয় তলায় প্রায় ৬০০ বর্গফুটের নিজস্ব আউটলেট চালু করেছে সরলা।

সরলার গ্রাহকেরা এসেছিলেন শুভেচ্ছা জানাতে 

নতুন আউটলেটে রয়েছে সরলার সিগনেচার হ্যান্ডপেইন্টেড সানগ্লাস, ফ্লেক্সি ব্লাউজ, শার্ট, কুর্তি, ব্লকপ্রিন্টের পোশাক, তাঁতের শাড়ি এবং সিগনেচার ইলাস্ট্রেটেড শাড়ির সংগ্রহ। পাশাপাশি পাওয়া যাচ্ছে ব্রাসের তৈরি নিজস্ব নকশার গয়না, কাঁচের চুড়ি, টিপ ও পেটিকোটসহ সাজের বিভিন্ন অনুষঙ্গ।

আউটলেটের অন্যতম আকর্ষণ দেয়ালজুড়ে আঁকা একটি চিত্রগল্প, যেখানে সরলার শুরু থেকে আজ পর্যন্ত যাত্রার গল্প তুলে ধরা হয়েছে। ডাইনিং টেবিলে পরিকল্পনা, কারিগরদের সঙ্গে কাজের সূচনা, দল গড়ে ওঠা এবং ক্রেতাদের আস্থা অর্জনের নানা ধাপ এই শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে।

মানসুরা স্পৃহা 

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা মনসুরা ইয়াসমিন স্পৃহা বলেন, “২০১৬ থেকে ২০২৬—অনলাইন থেকে সরলাকে নিজের একটি জায়গা দিতে আমাদের দীর্ঘ সময় লেগেছে। আমি সবসময় ধীরে এগোতে চেয়েছি, যেন ভিত্তিটা শক্ত হয়। এখনো বিশ্বাস হচ্ছে না, সরলার জন্য নিজের একটি জায়গা করতে পেরেছি।”

আমিনুল্লাহ বাবু বলেন, “আমি সবসময় বিশ্বাস করেছি, স্পৃহা চাইলে নিজের জায়গা তৈরি করতে পারবে। সে সেটা করে দেখিয়েছে। তবে এখানেই শেষ নয়। আমার বিশ্বাস, সামনে সরলা আরও অনেক দূর যাবে।”

নিজ হাতে পছন্দের জিনিস দেখছেন গ্রাহকরা 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাল ফ্যাশনের কনসালট্যান্ট ও জ্যেষ্ঠ ফ্যাশন সাংবাদিক শেখ সাইফুর রহমান, ব্যবসায়ী ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজহারুল হক আজাদ, রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাশসহ ফ্যাশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফ্যাশন শিল্পে নতুন উদ্যোক্তাদের এমন উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমকে সমন্বয় করে দেশীয় ব্র্যান্ডগুলোর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরলার এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে।

সরলায় পাওয়া যাচ্ছে নানা ধরনের পোশাক 

এক দশকের বেশি সময় ধরে অনলাইনে ক্রেতাদের আস্থা অর্জনের পর নিজস্ব আউটলেট চালুর মাধ্যমে সরলা তাদের যাত্রায় নতুন একটি অধ্যায়ের সূচনা করল।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা