× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিশ্চিত ১০ পর্বতারোহীর ভাগ্য

পাকিস্তানের কারাকোরামে ভয়াবহ তুষারধস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ০০:৪৩ এএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ০১:০৭ এএম

বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা

বিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার দুর্গম ব্রড পিকে ভয়াবহ তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার নেতৃত্বাধীন অভিযাত্রী দলের ১০ সদস্য মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার এই পর্বত ইতোমধ্যেই কেড়ে নিয়েছে অভিযানের বহু স্বপ্ন ও সম্ভাবনা।

উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশঙ্কা, ১০ পর্বতারোহীর কেউই হয়তো আর জীবিত নেই। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেনি। নিশ্চিত তথ্যের অপেক্ষায় যখন উদ্ধার অভিযান ও অনুসন্ধান চলছে, তখনই নির্মল পুরজাকে ঘিরে আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক ও উৎকণ্ঠা।

বিশ্বের দুর্গমতম শৃঙ্গ জয় করে যিনি পর্বতারোহণের ইতিহাসে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন, সেই নির্মল পুরজার ভাগ্য নিয়ে এখন অনিশ্চয়তার কালো মেঘ। ব্রড পিকের তুষারধস তাই শুধু একটি অভিযানকে থামিয়ে দেয়নি—বিশ্বের পর্বতারোহণপ্রেমীদের হৃদয়েও তৈরি করেছে গভীর শূন্যতা।

বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত পর্বতারোহীদের একজন ব্রিটিশ-নেপালি আরোহী নির্মল পুরজা, যিনি ‘নিমস’ বা ‘নিমসদাই’ নামেও পরিচিত। ৪৩ বছর বয়সী এই অভিযাত্রী একাধিক বিশ্ব রেকর্ড করেছেন।

তাঁকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় ২০১৯ সালের ‘প্রজেক্ট পসিবল’ অভিযান। বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ মাত্র ছয় মাস ছয় দিনে জয় করে তিনি তখনকার দ্রুততম আরোহীর রেকর্ড গড়েন। 

দ্য ট্যুরিজম টাইমস এবং এভারেস্ট টুডে জানিয়েছে, ব্রড পিকের তুষারধসে নিখোঁজ পর্বতারোহীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।

উদ্ধার ও অনুসন্ধান অভিযানের সঙ্গে সমন্বয়কারী পর্বতারোহীদের বরাত দিয়ে জানা গেছে, বেস ক্যাম্প থেকে উড়ানো একটি ড্রোন কনকর্ডিয়া পাশের ক্যাম্প-১-এর ঠিক নিচে চার পর্বতারোহীর মরদেহের মতো কিছু দেখতে পেয়েছে। তারা হলেন—কিলি পেম্বা শেরপা, পূর বাহাদুর ঘুরুং, নাদিরা আল হারথি, এবং সারাহ ম্যালরি।

অনুসন্ধানকারী দল জানিয়েছে, তুষারধসে আটকে পড়া ১০ জন পর্বতারোহীই কনকর্ডিয়া পাশের ওই এলাকায় প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি। পাশাপাশি, নিহতদের সবার পরিচয় শনাক্ত করার প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা