× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা একাডেমিতে শুভেচ্ছা সম্মিলন ও প্রকাশনা উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২৩:১৬ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ২৩:১৮ পিএম

বাংলা একাডেমিতে শুভেচ্ছা সম্মিলন  ও প্রকাশনা উৎসব

বাংলা একাডেমির কবি জসীম উদদীন ভবনের সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহে শুক্রবার অনুষ্ঠিত হবে শুভেচ্ছা সম্মিলন ও প্রকাশনা উৎসব। কবি অনুবাদক ও নন্দনতাত্ত্বিক মাহফুজ আল-হোসেন সম্পাদিত কবি ওবায়েদ আকাশ সুবর্ণজয়ন্তী স্মারকগ্রন্থ ‘সুবর্ণ আকাশ’ প্রকাশ উপলক্ষে এ উৎসবের আয়োজন করেছে ওবায়েদ আকাশ সুবর্ণজয়ন্তী উদযাপন পর্ষদ।

অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে কয়েকটি পর্বে। বিশিষ্ট কবি লেখক বুদ্ধিজীবীদের আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনী ও বিভিন্ন পর্বে ওবায়েদ আকাশের কবিতার আবৃত্তি দিয়ে উপস্থাপন করা হবে পুরো অনুষ্ঠান।

অনুষ্ঠানে আলোচনা করবেন অভিনেতা, কবি ও অনুবাদক খায়রুল আলম সবুজ, কবি ও জ্যেষ্ঠ সাংবাদিক নাসির আহমেদ, কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিমল গুহ, কথাসাহিত্যিক ও কবি নাসরীন জাহান, কবি ও কথাসাহিত্যিক সরকার মাসুদ, কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম, কবি সরকার আমিন, কবি ভাগ্যধন বড়ুয়া, কবি খোকন মাহমুদ, কবি প্রাবন্ধিক অনুবাদক চন্দন চৌধুরী এবং কবি নীলিমা নূর।

ওবায়েদ আকাশের কবিতার আবৃত্তি করবেন বাচিকশিল্পী নায়লা তারাননুম কাকলি, কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী পিওনা আফরোজ ও কবি-বাচিকশিল্পী মামুন অপু।

থাকবে সম্পাদকের অভিজ্ঞতা বর্ণনা। এ পর্বে সম্পাদনার অভিজ্ঞতা শোনাবেন সম্পাদক মাহফুজ আল-হোসেন।

‘সুবর্ণ আকাশ’কে ঘিরে লেখক অনুবাদক ও নির্মাতা স্বপন নাথ নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিশিষ্ট লেখক ও নির্মাতা স্বপন নাথ।

উল্লেখ করা প্রয়োজন, কবি ওবায়েদ আকাশ দেশের ঐতিহ্যবাহী পত্রিকা ‘সংবাদ’-এর সাহিত্য সম্পাদক, লিটল ম্যাগাজিন ‘শালুক’-এর সম্পাদক ও এ সময়ের একজন স্বতন্ত্র ধারার বিশিষ্ট কবি। এ যাবত

তার  প্রকাশিত গ্রন্থসংখ্যা ৫০।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার। তার জন্ম ১৯৭৩ সালের ১৩ জুন রাজবাড়ী জেলায়। ২০২২ সালে তিনি ৫০-এ পদার্পণ করেন এবং

সেবছরই তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীগণ এই সুবর্ণজয়ন্তী স্মারকগ্রন্থটি প্রকাশের উদ্যোগ নেন। চার বছর পরিশ্রমের পর এ বছর এপ্রিলে ‘সুবর্ণ আকাশ’ প্রকাশিত হয়।

সম্পাদক মাহফুজ আল-হোসেন বিশিষ্ট কবি অনুবাদক ও নন্দনতাত্ত্বিক। এ যাবত তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৫ টি। তিনি অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন শালুক-এর নির্বাহী সম্পাদক। পেশাগত জীবনে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন। কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা