× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘের পেটের ভেতর

ধ্রুব এষ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৪৪ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

একটা বাঘ আছে টমেটো খায় 

শুধু টমেটো খায়। শুধু টমেটো খায়। 

জায়রা ত্রিনিতা সেই বাঘের খবর রাখে।

আমি জায়রা ত্রিনিতার মায়ের নাম্বারে জায়রা ত্রিনিতাকে মেসেজ দিলাম, ‘এ রকম একটা বাঘ পেলে পুষতাম।’

জায়রা ত্রিনিতা খুবই চিন্তায় পড়ে গেল। জায়রা ত্রিনিতা পড়ে নার্সারিতে, বটমলি হোম কিন্ডার গার্টেন স্কুলে। আমি জায়রা ত্রিনিতার জেঠু। জায়রা ত্রিনিতা আমাকে ভয়েস নোট দিল, ‘জেঠু, আসসালামুওয়ালাইকুম। আপনি কেমন আছেন? আর আপনি যদি বাঘ পুষেন, বাঘ তো বড় হয়ে আপনাকেই খেয়ে ফেলবে। তাহলে আপনি বাঘ কী করে পুষবেন?’

আমি মেসেজ দিলাম, ‘বাঘটা তো শুধু টমেটো খায়।’

জায়রা ত্রিনিতা ভয়েস নোট দিল, ‘তাও, বাঘটার যদি আপনাকে দেখে ভালো লেগে যায় আর বাঘটা যদি আপনাকে খেয়েই ফেলে, তাহলে আপনি বেঁচে থাকবেন কীভাবে?’

আমি মেসেজ দিলাম, ‘বাঘের পেটের ভেতর বেঁচে থাকব।’

জায়রা ত্রিনিতা ভয়েস নোট দিল, ‘হ্যাঁ এ-এ-এ বাঘের পেটে আপনি বেঁচে থাকবেন কীভাবে, আমার তো মাথায়ই ঢুকছে না।’

আমি মেসেজ দিলাম, ‘এই যে বেঁচে আছিরে মা।’

জায়রা ত্রিনিতা ভয়েস নোট দিল, ‘কী-ই-ই? সত্যি? হি হি হি!’

বাঘের পেটে এ সময় কিনা নেটওয়ার্ক এরর হলো। আমি আর জায়রা ত্রিনিতার ভয়েস নোটের উত্তর দিতে পারলাম না।

বাঘটা এদিকে শুধু টমেটো খাচ্ছেই। টমেটো খাচ্ছেই।

নেটওয়ার্ক নাই, আমি কী করব, বাঘটা কয়টা টমেটো খেল গুনছি। বাঘের পেটের ভেতর একটা কাঠের টুলে বসে গুনছি।

২৬.০৭.২৬


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা