ফুলের কথা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৪০ পিএম
ফুল মানেই প্রকৃতির হাসি। ফুল মানেই একরাশ মুগ্ধতা। ফুলের কথা কি বলে-কয়ে শেষ করা যায়! প্রকৃতিতে যে কত রকমের ফুল আছে! এই যেমন ধরো ফুলের কোনো বাগানের সামনে গেলেই আমাদের মন মুহূর্তেই আনন্দে নেচে ওঠে। ফুলের সামনে গেলেই আমাদের মন ভালো হয়ে যায়।
সব ফুলই সুন্দর। তবে সৌন্দর্যের বিচারে প্রকৃতির কোলো অর্কিড যেন একটু আলাদা বৈচিত্র্য নিয়ে উপস্থিত হয়। এই যেমন ফ্লায়িং ডাক অর্কিডের কথাই বলি। দেখে মনে হবে আরে! এ তো ফুল নয়, যেন উড়ছে কোনো পাতি হাঁস। বেগুনি রঙের লতানো এই ফুল প্রথম দেখায় মনে হবে কোনো শিল্পী ব্যালে নৃত্য করছে। আসলে এটি অর্কিডের এক জাতের ফুল। যার ইংরেজি নাম Caleana Major। প্রকৃতিতে অংসখ্য অর্কিড রয়েছে। তবে এই বিরল প্রজাতির অর্কিডটি প্রথমে পাওয়া যায় অস্ট্রেলিয়ায়।