× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আঁকিয়ে

আমির খসরু সেলিম

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৩১ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

কি যেন সে ভাবছিল

হয়তো কিছু বলছিল,

সবুজ ঘাসে আলতো করে

পা দিয়ে সে চলছিল।


হঠাৎ করে থমকে দাঁড়ায়

ব্যাগের দিকে হাতটি বাড়ায়,

তাকিয়ে দেখি জিনিসগুলি

হরেক রকম রঙ ও তুলি।


ক্যানভাসে তার তুলির আদর

ফুটিয়ে তোলে ঘাসের চাদর।


ক্যানভাসে রঙ মাখছে

ঘাসের ছবি আঁকছে,

ক্যানভাসে রঙ মাখছে

নদীর ছবি আঁকছে,

ক্যানভাসে রঙ মাখছে

পাখির ছবি আঁকছে...


ক্যানভাসে রঙ মাখে

যা দেখে সব আঁকে।

আমি থাকি তাকিয়ে

সে যে এক আঁকিয়ে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা