× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাঞ্চ ব্যাগও পরিষ্কার রাখতে হবে

মাহমুদা লিমা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৪:৩৬ পিএম

লাঞ্চ ব্যাগও পরিষ্কার রাখতে হবে

লাঞ্চ ব্যাগও পরিষ্কার রাখতে হবে

বর্তমানে বাংলাদেশে অফিসগামী, শিক্ষার্থী এবং ভ্রমণপ্রেমীদের মধ্যে লাঞ্চ ব্যাগ ব্যবহারের প্রবণতা অনেক বেড়েছে। বিশেষ করে ইনসুলেটেড (কাপড়ের) এবং পাটের তৈরি লাঞ্চ ব্যাগ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নিয়মিত ব্যবহার করা হলেও অনেকেই এগুলো সঠিকভাবে পরিষ্কার করেন না। ফলে ব্যাগে খাবারের গন্ধ, দাগ, ছত্রাক ও জীবাণু জমে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই সঠিক নিয়মে লাঞ্চ ব্যাগ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে পরিষ্কার ও যত্ন নিলে একটি লাঞ্চ ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব।

ইনসুলেটেড লাঞ্চ ব্যাগ পরিষ্কারের সঠিক নিয়ম 

ইনসুলেটেড লাঞ্চ ব্যাগের ভেতরে সাধারণত তাপ ধরে রাখার জন্য বিশেষ আস্তরণ থাকে। তাই এটি পরিষ্কারের সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে হয়।

যেভাবে পরিষ্কার করবেন

  •  প্রতিবার ব্যবহারের পর ব্যাগ খালি করে ভেতরের খাবারের কণা ভালোভাবে পরিষ্কার করুন।
  •  হালকা গরম পানিতে সামান্য তরল সাবান মিশিয়ে নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে ব্যাগের ভেতর ও বাইরের অংশ মুছে নিন।
  •  তেল বা খাবারের দাগ থাকলে নরম ব্রাশ দিয়ে আলতোভাবে পরিষ্কার করুন। পরিষ্কারের পর পরিষ্কার ভেজা কাপড় দিয়ে সাবানের অংশ মুছে ফেলুন।
  •  ব্যাগের চেইন ও ভাঁজের জায়গাগুলো ভালোভাবে শুকানো জরুরি।
  •  বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে ব্যাগ শুকিয়ে নিন।

পাটের লাঞ্চ ব্যাগ যেভাবে পরিষ্কার করবেন 

পরিবেশবান্ধব হওয়ায় পাটের তৈরি লাঞ্চ ব্যাগ বর্তমানে বেশ জনপ্রিয়। তবে পাট প্রাকৃতিক আঁশ হওয়ায় এর পরিষ্কারে বাড়তি যত্ন প্রয়োজন।

পরিষ্কার করবেন যেভাবে 

  • ইনসুলেটেড ব্যাগের মতোই প্রথমে শুকনো ব্রাশ বা নরম কাপড় দিয়ে ধুলাবালি পরিষ্কার করুন।
  •  দাগযুক্ত স্থানে হালকা সাবান মেশানো পানিতে ভেজানো কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিন।
  •  পুরো ব্যাগ দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে ধোয়া থেকে বিরত থাকুন। পরিষ্কারের পর শুকনো কাপড় দিয়ে পানি শুষে নিন।
  •  ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন জায়গায় শুকিয়ে নিন।

মনে রাখবেন পাটের ব্যাগ বেশি ভিজলে এর আকৃতি ও স্থায়িত্ব নষ্ট হতে পারে। সরাসরি তীব্র রোদে শুকালে পাটের রং বিবর্ণ হতে পারে।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে 

  •  দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে না রাখা।
  •  ব্লিচ বা অতিরিক্ত শক্তিশালী রাসায়নিক ব্যবহার না করা।
  •  ব্যাগ পুরোপুরি শুকানোর আগে কখনোই সংরক্ষণ করবেন না। এতে দুর্গন্ধ ও ছত্রাক তৈরি হতে পারে। ব্যাগ সংরক্ষণের আগে অবশ্যই সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে।
  •  সপ্তাহে অন্তত একবার লাঞ্চ ব্যাগ পরিষ্কার করুন।
  •  খাবারের পাত্র ভালোভাবে বন্ধ করে ব্যাগে রাখুন।
  •  খাবার পড়ে গেলে দ্রুত পরিষ্কার করুন, কারণ দীর্ঘ সময় থাকলে দুর্গন্ধ ও জীবাণু তৈরি হতে পারে।
  •  মাসে একবার ব্যাগের চেইন, সেলাই ও ভেতরের আস্তরণ পরীক্ষা করুন।

মনে রাখবেন, পরিষ্কার-পরিচ্ছন্ন লাঞ্চ ব্যাগ শুধু ব্যাগের সৌন্দর্য ও স্থায়িত্বই বাড়ায় না খাবারের মানও ভালো রাখে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা