× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবনের ডাকে অসহায়ের পাশে

কামরুজ্জামান বাঁধন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৬:৩০ পিএম

জীবনের ডাকে অসহায়ের পাশে

একজন প্রসূতি মায়ের জরুরি রক্তের প্রয়োজন, সড়ক দুর্ঘটনায় আহত রোগী, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু কিংবা রক্তশূন্যতায় ভোগা অসহায় মানুষ- যখন স্বজনরা দিশেহারা, তখন অনেকের শেষ ভরসা হয়ে দাঁড়ায় মির্জাগঞ্জ ফাউন্ডেশন। শুধু রক্তদানই নয়, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, সেতু সংস্কার থেকে শুরু করে অসহায় মানুষের চিকিৎসা সহায়তা- নানামুখী মানবিক উদ্যোগে সংগঠনটি হয়ে উঠেছে মির্জাগঞ্জের এক অনন্য স্বেচ্ছাসেবী প্লাটফর্ম।

২০১৯ সালের অক্টোবর মাসে উপজেলার সুবিদখালীর কয়েকজন তরুণ ‘আমরাই গড়বো আগামীর মির্জাগঞ্জ’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির যাত্রা শুরু করেন। লক্ষ্য ছিল রক্তের অভাবে যেন আর কোনো প্রসূতি মা বা রোগীর জীবন ঝরে না যায় এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির নারী-পুরুষ স্বেচ্ছাসেবকরা প্রসূতি মা, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং বিভিন্ন রোগে আক্রান্ত ১ হাজার ৭৮৩ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে রক্ত দিয়েছেন। বর্তমানে শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ ১৫৭ জন সদস্য সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন।

রক্তদান ছাড়াও করোনাকালে শতাধিক কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, প্রতিবছর এতিম ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, রমজানে এতিমখানা ও হাসপাতালে ইফতার বিতরণ, প্রতিবন্ধী এক নারীকে হুইলচেয়ার প্রদান এবং চলাচল অনুপযোগী একটি সেতু সংস্কারের মতো জনকল্যাণমূলক কাজ নিয়মিত পরিচালনা করছে সংগঠনটি।

শাহজাহান জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেন, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে মির্জাগঞ্জ ফাউন্ডেশনের সদস্যরাই সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তারা অপরিচিত মানুষের জীবন বাঁচাতে ছুটে আসেন। শুধু রক্ত দিয়েই দায়িত্ব শেষ করেন না, অনেক সময় অসহায় রোগীর প্রয়োজনীয় সহযোগিতাও করেন।

সংগঠনের সভাপতি ইঞ্জি. মাহিন হাদী ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফিরোজ আলম জুয়েল জানান, সদস্যদের মাসিক চাঁদা ও স্বেচ্ছা অনুদানেই সংগঠনের সব কার্যক্রম পরিচালিত হয়। বাইরের কোনো ব্যক্তি বা রাজনৈতিক সূত্র থেকে আর্থিক সহায়তা গ্রহণ করা হয় না। প্রতিবছর সেরা রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা দেওয়া হয়, যাতে মানবিক কাজে নতুন প্রজন্ম আরও উৎসাহিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা