× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়ামালের বেড়ে ওঠা

হাসনাত মোবারক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১২:৪৮ পিএম

ইয়ামালের বেড়ে ওঠা

বাংলাদেশে তখন মাঝরাত। সব্বার ঘুমঘুম চোখ। দূরের ঝোপে উড়ছে জোনাকি পোকা। কোথাও বা জ্বলছে তারাবাতি। সারাবিশ্বের কত কত মানুষ যে পিটপিট চোখে তাকিয়ে ক্ষণ গুনছে! অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চাচ্ছে না। দূর দেশ যুক্তরাষ্ট্র। আর সেই দেশেরই নিউজার্সি শহর। সেখানকার মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে ফুটবল খেলা। এটি শুধু খেলাই নয়, আক্ষরিক অর্থেই যেন এক মহাযুদ্ধ। অবশেষে শিরোপা অর্জনের জন্য মাঠে নেমে পড়ল দুটি দেশ। আর্জেন্টিনা বনাম স্পেন। এ গল্প, এইতো সেদিনের। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার। দুই দলে খেলবেন বাইশজন খেলোয়াড়। কিন্তু আমাদের চোখ ও মন পড়ে আছে দুইজন খেলোয়াড়ের প্রতি। একজন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। ওপর জন সদ্য কৈশোর পেরনো স্পেনিশ তারকা লামিনে ইয়ামাল। মেসি বনাম ইয়ামাল! খেলা শেষ হলো। উনিশ বছর বয়সী ইয়ামালের হাতে উঠল শিরোপা।

রূপকথার মতো এক ঘটনা। সত্য ঘটনা কখনও কখনও রূপকথাকেও হার মানায়। তাই ঘটেছে ইয়ামাল আর মেসির জীবনে। সেই গল্পটিই বরং বলা যাক।

২০০৭ সালের ডিসেম্বর মাস। সদ্য বিশ্বকাপ জয়ী এই কিশোরের বয়স তখন পাঁচ মাস। ইউনিসেফের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ফটোশুট হবে। ক্যালেন্ডারে ছাপা হবে নামি ফুটবলারদের কোলে একজন করে শিশুর ছবি। বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের এই চ্যারিটি ক্যালেন্ডারের ফটোশুটে অংশ নেন তৎকালীন বার্সা তারকা লিওনেল মেসি।

ক্যালেন্ডারে ছাপা হলো মেসির কোলে ইয়ামালের ছবি। ছাপা হওয়ার পর ক্যালেন্ডারের সেই ছবি নিয়ে তেমন আলোচনাও হয়নি। কে জানত একদিন এই শিশুর হাতেই যে উঠবে বিশ্বকাপের শিরোপা! ২০২৪ সালের ইউরো কাপ চলার সময় ছবিগুলো সামনে আসে। ইয়ামালের বাবা ছবিটি ইন্টারনেটে পোস্ট করার পর তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। 

মেসির কোলে ইয়ামালের ছবি! এর বাইরেও যে জীবন পার করে এসেছেন এই কিশোর তারকা। তা এখন রীতিমতো অনুপ্রেরণার গল্প। ২০০৭ সালের ১৩ জুলাই স্পেনের এক দরিদ্র অভিবাসী পরিবারে ইয়ামালের জন্ম। তার পুরো নাম ‘লামিনে ইয়ামাল নাসরাউই এবানা’। কিশোর এই তারকার নামের শেষ অংশে যোগ করা হয়েছে কিন্তু তার বাবা ও মায়ের পদবি। যা স্পেনিশ রীতি।

ইয়ামালের বাবা মুনির নাসরাউই মরক্কোর এবং মা শিলা এবানা নিরক্ষীয় গিনির বংশোদ্ভূত। ‘নিরক্ষীয় গিনি’! হ্যাঁ। এই দেশটি মধ্য আফ্রিকার পশ্চিম উপকূলের একটি দেশ। 

ইয়ামালের বেড়ে ওঠা স্পেনের মাতারো শহরের রোকাফোন্দা এলাকায়। এই এলাকাতে উত্তর আফ্রিকা থেকে আসা অভিবাসী পরিবারগুলোর বসবাস। রোকাফোন্দা অনেক অনুন্নত একটি এলাকা। এখানে সুযোগ-সুবিধা কম। সেখানেই বেড়ে ওঠেন বিস্ময়কর এই কিশোর। যার পায়ে বল গেলে কোটি কোটি মানুষের হৃদয় দুরুদুরু করে ওঠে। গোটা দুনিয়ার মানুষ ইয়ামালের খেলা মুগ্ধ হয়ে উপভোগ করে। এখন তার কোনো অভাব নেই। কিন্তু এই তারকার জন্মের সময়ে তার মা এবং বাবা খবুই গরিব ছিলেন। এমন গরিব সংসার চালাতেই হিশশিম খেতেন। এই অবস্থায় একটা সন্তান এলো! তখন এবানা এবং নাসরাউইয়ের পাশে দাঁড়ালেন তাদের ঘনিষ্ঠ দুই বন্ধু। সেই দুই বন্ধুর এক জনের নাম লামিনে এবং আর এক জনের নাম ইয়ামাল। তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে এবানা এবং নাসরাউই তাদের প্রথম সন্তানের নাম রাখেন লামিনে ইয়ামাল।

১২ বছর বয়সে এফসি বার্সেলোনায় যোগ দেওয়ার পর পরিবারের অভাব দূর হতে থাকে। এর আগে ছোট্ট একটি ঘরেই ছিল তাদের ঘুমানোর জায়গা ও রান্নাঘর।

বিশ্বের সবচেয়ে আলোচিত এই তরুণ ফুটবলার তার শৈশবকে ভোলেননি এখনও। যে উদ্বাস্তু কলোনিতে তার শৈশব কেটেছে, সেই কলোনির পিন কোডের শেষ তিনটি সংখ্যা হলো ৩০৪। গোল করার পর দুই হাতের আঙুল দিয়ে ৩০৪ দেখিয়ে উদ্‌যাপন করেন ইয়ামাল। সংখ্যাটি মূলত স্পেনের কাতালোনিয়ার মাতারো শহরের রোকাফোন্দা এলাকার পোস্টাল কোড ০৮৩০৪-এর শেষ তিন সংখ্যা। ইয়ামাল মনে করেন, ৩০৪ সংখ্যাটি তার নিজের শিকড়ের প্রতীক। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা