কথা : জায়রা ত্রিনিতা
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১২:৪৪ পিএম
অলংকরণ : মেহেরুন্নিসা অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
এক বন ছিল, সেই বনে এক বাঘ বসবাস করত। সেই বাঘ শুধু টমেটো খেত, শুধু টমেটো খেত। মানুষের রক্ত আর মাংস খেত। এই তিনটা ছাড়া আর কিছু খেত না।
আর অন্য কেউ যদি তাকে ফলমূলের স্বাদ নিতে বলত তবুও সে স্বাদ নিত না। একদিন সে টমেটো খেতে গিয়ে দেখে নদীর ওপর দিয়ে অনেক বড় টমেটোর মতো কি যেন ভেসে যাচ্ছে।
সে ভাবল এটা কি ভেসে যাচ্ছে?
কাছে গিয়ে দেখল অনেক বড় একটা টমেটো। সে ভাবল
‘এটা দেখছি অনেক বড় টমেটো! কি জানি এটার ভেতর কি আছে? এটা যখন অনেক বড় তবে মজা করে খাওয়া যাবে’
এই বলে সে টমেটোটা কাটল।
কেটে দেখল সেটার ভিতর একটা শিয়ালের মতো বাচ্চা দেখতে। সে ভাবল এটা সাধারণ বাচ্চা।
বলল,
‘উমম্ এটা মনে হয় একটা সাধারণ বাচ্চা, আমি তো এটাকে খাব না, যাই সবাইকে গিয়ে দেখিয়ে জিজ্ঞেস করে দেখি এটা কারও বাচ্চা নাকি’
নাহ্ এটা কারও বাচ্চা না।
‘সবাইকে জিজ্ঞেস করলাম, কই এইটা তো কারও বাচ্চা না। তাহলে ঠিক আছে এটাকে আমি পালি’
ওকে পালতে পালতে যখন ওর পাঁচ দিনের জন্মদিন হলো, মানে আমার মতো হলো সেদিন বাঘ ওকে নিয়ে ঘুমাচ্ছিল।
সকালে ঘুম থেকে ওঠে দেখি যে ও নেই।
সব জায়গায় ডাকল কোথাও পায় না,
সব জায়গায় খুঁজল কোথাও পায় না,
বাড়িতে বাড়িতে খুঁজল কোথাও পায় না।
বাঘ ভাবল,
‘এ আবার কি জিনিস রে বাবা! যাই হোক ও বড় হলে তো আমি ওকে খেয়ে ফেলতাম। ধ্যাৎ! সবাই বলে মানুষের মাংস মজা, কিন্তু আমি তো ওর মাংস খেতে চেয়েছিলাম’
এমন সময় উপরে তাকিয়ে দেখে একটা খরগোশ মুখে করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে।
খরগোশ ভাবল,
‘এটা আবার কিসের বাচ্চা! এতদিন তো বাঘ পালল, বাঘ কিছু বুঝল না। যাই আমিও পালি’
বেশ অনেক দিন ধরে পালতে পালতে দেখে ওর পিছনের লেজ উঠেছে।
ভাবল এটা কিসের লেজ!
সবাই হতভম্ব, এটা কিসের লেজ হতে পারে?
সব খরগোশ এসে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে খরগোশের বাড়িতে। এটা কিসের লেজ ওরা কেউই জানে না।
কিছুদিন যেতেই ওর লেজ আরও বড় হয় পিছন দিয়ে লোম গজায়। পুরো শিয়ালের মতো দেখতে হয়েছে।
সবাই বলে এটা তো শিয়ালের মতো হয়েছে। শেষ পর্যন্ত এটা কি শিয়াল?
আরও লালন পালন করে ওরা দেখে একদম সেম টু সেম শিয়াল পণ্ডিতের মতো দেখতে হয়েছে। তারপর শিয়াল পণ্ডিতের বাবা মা শিয়াল পণ্ডিতকে খুঁজে পায় এবং তাকে রাতে নিয়ে যায়। এখানেই গল্পটা শেষ।
নার্সারি, বটমলি হোম কিন্ডার গার্টেন স্কুল
তেজগাঁও, ঢাকা