× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাটুস-কুটুস

শচীন্দ্র নাথ গাইন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১২:৩৮ পিএম

অলংকরণ : তানভীর মালেক

অলংকরণ : তানভীর মালেক

দাঁত শুধু তোর দাঁত নয় রে

খুব ধারালো অস্ত্র, 

কাটুস-কুটুস করে কাটিস

সামনে পেলেই বস্ত্র। 


লোকচক্ষুর আড়ালে তুই 

ঘুরিস যত্রতত্র, 

খুব তছনছ করতে পারিস

খাতা ও বইপত্র। 


খাস বা না খাস নষ্ট করার

কাজে ভীষণ দক্ষ,

পরের ক্ষতি করতে থাকে

সারাক্ষণই লক্ষ্য। 


ইচ্ছে করে আদরে কেউ

জোগায় না তোর খাদ্য,

ক্ষমতাবান যে যাই থাকুক 

নোস কারো তুই বাধ্য।


সর্বনাশা ইঁদুর রে তোর 

স্বভাব ভারী বন্য, 

বিড়াল পোষে লোকে তোকে

দমন করার জন্য। 

পুঁটি আর বোয়াল 

কাব্য কবির


বোয়াল মাছের মুখে দাড়ি

দেখে বলে পুঁটি,

ইচ্ছে করে তোমার দাড়ি

করতে খোঁটাখুঁটি।


খুঁটলে দাড়ি আরাম পাবো

আসবে মুখে হাসি,

পুঁটি আমি বোয়াল তোমায়

অনেক ভালোবাসি।


শুনে বোয়াল বলে তখন

এসো কাছাকাছি,

তোমায় পেলে মন খুশিতে

করবো নাচানাচি।


বোকাপুঁটি বোয়াল মাছের

কাছে যখন এলো,

গাপুসগুপুস এক নিমিষেই

গিলে পুঁটি খেলো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা