× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেলেক্সট্রা নিয়ে এলো ওয়ালেটে রাখা যাবে এমন ফিচার ফোন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:২৪ পিএম

সেলেক্সট্রা নিয়ে এলো ওয়ালেটে রাখা যাবে এমন ফিচার ফোন

দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড ‘এক্সট্রা’ ব্র্যান্ডের অধীনে বাজারে এনেছে নতুন ফিচার ফোন ‘এক্সট্রা এক্স১’। প্রতিষ্ঠানটির দাবি, এটি দেশের সবচেয়ে স্লিম ফিচার ফোন। রবিবার (১৯ জুলাই) থেকে ফোনটি সারা দেশে বিক্রি শুরু হয়েছে।

সেলেক্সট্রা জানিয়েছে, তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ৭.৩ মিলিমিটার পুরুত্বের আল্ট্রা স্লিম ডিজাইন। পাতলা গঠনের কারণে ফোনটি সহজেই ওয়ালেট বা ছোট জায়গায় রাখা যাবে।

ফোনটি সম্পর্কে সেলেক্সট্রার চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, “এক্সট্রা ফোনে আমরা সবসময় ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এক্স১ মডেল সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এটি বাজারে নতুন ধারা তৈরি করবে এবং ব্যবহারকারীদের স্টাইলিশ ফিচার ফোন ব্যবহারের পুরনো অনুভূতি ফিরিয়ে আনবে।”

এক্সট্রা এক্স১–এ রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে এবং ১,২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটিতে টাইপ-সি চার্জিং সুবিধা থাকায় দ্রুত ও সহজে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ‘ম্যাজিক ভয়েস’ ফিচার, যার মাধ্যমে কল করার সময় কণ্ঠস্বর পরিবর্তন করা সম্ভব।

জরুরি ব্যবহারের জন্য ফোনটিতে টর্চলাইটও রয়েছে। ডিভাইসটি কালো, ধূসর ও সাদা- এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

সেলেক্সট্রা জানিয়েছে, ফোনটির সঙ্গে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে। দেশের বাজারে এক্সট্রা এক্স১- এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা