দিনার বড়ুয়া তৃপ্তি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:২৪ পিএম
বিকাল হলেই মন কেন খাই খাই করে?
ঘড়িতে বিকাল ৫টা বাজতেই ১০ বছরের আরিয়ান পড়ার টেবিল থেকে উঠে রান্নাঘরের দিকে ছুটে গেল। মাকে বলল, ‘মা, কিছু খেতে দাও না! ফুচকা, চপ, ঝালমুড়ি, নুডলস- যেকোনো কিছু’ অথচ দুপুরে সে বেশ ভালোভাবেই ভাত খেয়েছিল। শুধু আরিয়ান নয়, বিকাল হলেই এমন ক্ষুধা বা মুখরোচক খাবারের প্রতি আকর্ষণ অনুভব করেন অনেকেই। কখনও ভেবে দেখেছেন কেন এমন হয়?
আসুন একটু দেখে নিই কি কি করণে এমন হয়-
কেন এমন হয়?
১. শক্তির চাহিদা বেড়ে যায় : দুপুরের খাবারের কয়েক ঘণ্টা পর শরীরের শক্তি কিছুটা কমে আসে। তখন মস্তিষ্ক দ্রুত শক্তি পাওয়ার জন্য খাবারের সংকেত দেয়।
২. মানসিক ক্লান্তি : সারাদিনের কাজ, পড়াশোনা বা ব্যস্ততার কারণে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে। তখন সুস্বাদু খাবার খেলে সাময়িক স্বস্তি অনুভূত হয়।
৩. অভ্যাসের প্রভাব : বিকালের চা-নাস্তার সংস্কৃতি আমাদের জীবনের অংশ। তাই নির্দিষ্ট সময় এলেই খাবার খাওয়ার ইচ্ছা জেগে ওঠে।
৪. মস্তিষ্কের ‘ভালো লাগা’ অনুভূতি : তেল-ঝাল বা মিষ্টি খাবার খেলে মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যা আনন্দের অনুভূতি তৈরি করে।
৫. সামাজিক কারণ : পরিবারের সঙ্গে আড্ডা, অফিসের বিরতি বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলোতে নাস্তা যেন একটি স্বাভাবিক অংশ হয়ে গেছে।
কী খাওয়া ভালো?
বিকালে ক্ষুধা লাগলে কী খাব- ভেবে অনেকেই বেশি ভাজাপোড়া জাতীয় খাবার খেয়ে ফেলেন, যা শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যে ধরনের খাবার এ সময় খেতে পারেন-
বিকালের ক্ষুধা একেবারেই স্বাভাবিক। তবে প্রতিদিন ভাজাপোড়া বা অতিরিক্ত মিষ্টি খাবারের বদলে পুষ্টিকর নাস্তা বেছে নিলে স্বাস্থ্য ভালো থাকবে, পাশাপাশি শরীরও পাবে প্রয়োজনীয় শক্তি।