তানজিল আহসান
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:১৪ পিএম
ঠান্ডা জ্বরে স্যুপ
সময়টাই এখন এমন যাচ্ছে যে সব ঘরেই কমবেশি সবাই ঠান্ডা জ্বরে ভুগছে। জ্বরমুখে অন্য খাবার খেতে তেমন ভালো লাগে না। আবার না খেলে শরীরে এনার্জিও আসবে না। এই সময় স্যুপ খেলে খেতেও ভালো লাগে, আবার শরীর দ্রুত সুস্থ হয়। আজকের হেঁশেলে রইলো এমনই কয়েকটি স্যুপের রেসিপি।
হেলদি চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপ
যা যা লাগবে
হাড়ছাড়া চিকেন ২০০ গ্রাম (ছোট কিউব), গাজর ১/২ কাপ, ব্রকলি ১/২ কাপ, মিষ্টি ভুট্টা ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, অলিভ অয়েল ১ চা চামচ, চিকেন স্টক বা পানি ৪ কাপ

যেভাবে বানাবেন
অলিভ অয়েলে পেঁয়াজ, রসুন ও আদা হালকা ভেজে নিন। চিকেন দিয়ে ৩-৪ মিনিট নেড়ে নিন। স্টক বা পানি দিয়ে ফুটিয়ে নিন। গাজর, ভুট্টা ও শেষে ব্রকলি দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। লবণ ও গোলমরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন।
মিক্সড ভেজিটেবল স্যুপ
যা যা লাগবে
গাজর ১/২ কাপ, লাউ বা জুকিনি ১/২ কাপ, টমেটো ১টি, কুমড়া ১/২ কাপ, পালং শাক ১ কাপ, পেঁয়াজ ১টি, রসুন ৩ কোয়া, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, লবণ স্বাদমতো, পানি বা ভেজিটেবল স্টক ৪ কাপ

যেভাবে বানাবেন
সবজি বড় টুকরো করে কেটে নিন। অলিভ অয়েলে পেঁয়াজ ও রসুন হালকা ভেজে সব সবজি দিন। স্টক বা পানি দিয়ে ১৫ মিনিট সিদ্ধ করুন। সবজি নরম হলে ব্লেন্ড করে আবার হাঁড়িতে দিন। লবণ ও গোলমরিচ দিয়ে ২ মিনিট ফুটিয়ে পরিবেশন করুন।
ক্রাঞ্চি চিকপি অ্যান্ড ভেজিটেবল স্যুপ
যা যা লাগবে
সিদ্ধ ছোলা ১ কাপ, গাজর ১/২ কাপ, সেলারি বা শসা (পরিবেশনের সময়) ১/৪ কাপ, ক্যাপসিকাম ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, অলিভ অয়েল ১ চা চামচ, ভেজিটেবল স্টক ৪ কাপ, ভাজা কুমড়ার বিচি বা সূর্যমুখীর বিচি ২ টেবিল চামচ (টপিং)

যেভাবে বানাবেন
অলিভ অয়েলে পেঁয়াজ ও রসুন ভেজে গাজর ও ক্যাপসিকাম দিন। স্টক ও সিদ্ধ ছোলা দিয়ে ১০ মিনিট রান্না করুন। লবণ ও গোলমরিচ দিন। পরিবেশনের সময় উপরে কুচি করা সেলারি বা শসা এবং ভাজা কুমড়ার বিচি/সূর্যমুখীর বিচি ছড়িয়ে দিন। এতে স্যুপটি হবে পুষ্টিকর, হালকা ও দারুণ ক্রাঞ্চি।
হেলদি রেড লেন্টিল অ্যান্ড ভেজিটেবল স্যুপ
যা যা লাগবে
লাল মসুর ডাল ১/২ কাপ, গাজর ১/২ কাপ (কিউব করে কাটা), কুমড়া ১/২ কাপ, টমেটো ১টি (কুচি), পেঁয়াজ ১টি (কুচি), রসুন ৩ কোয়া (কুচি), আদা ১ চা চামচ (কুচি), পালং শাক ১ কাপ (মোটা করে কাটা), অলিভ অয়েল ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, জিরাগুঁড়ো ১/৪ চা চামচ (ঐচ্ছিক), লবণ স্বাদমতো, পানি বা ভেজিটেবল স্টক ৪ কাপ, লেবুর রস ১ চা চামচ (পরিবেশনের সময়)

যেভাবে বানাবেন
মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিন। একটি পাত্রে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ, রসুন ও আদা ২ মিনিট ভেজে নিন। গাজর, কুমড়া ও টমেটো দিয়ে আরও ২-৩ মিনিট নাড়ুন। এবার ধোয়া ডাল ও স্টক/পানি দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। সবকিছু নরম হয়ে গেলে পালং শাক দিয়ে আরও ২ মিনিট রান্না করুন। চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হালকা ব্লেন্ড করুন অথবা এমনিই রাখুন। লবণ, গোলমরিচ ও জিরাগুঁড়ো মিশিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশনের আগে লেবুর রস ছিটিয়ে দিন।