× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানসিড়ি কবিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৬:৩০ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আদুরে সংলাপ

রওশন আরা মুক্তা 


আজকে অনেকেরই সারারাত খেলা দেখার প্ল্যান

আগামীকাল বিকেলে অফিস ডাকছে

এদিকে আমার অনেকগুলো কাজ

কিন্তু আমি ব্ল্যাক কফি হাতে 

তোমার কথা ভাবছিÑ


মন ভরে চুমু খেতে খেতে 

রাতটা পার হতে পারতো। 

সমুদ্রের সামনে বসে

দাঁড়িয়ে, শুয়ে;

আমরা শারীরিক শ্রমে পরিশ্রান্ত হতে পারতাম। 

ঠিক আছে, আমি একা একা ভাবি তোমাকে

আজ হয়তো আমার মানসিক ক্লান্তি প্রয়োজন।


বাংলাদেশ 

ফারহানা তানিয়া 


আমার দেশ প্রাণের দেশ

সুরের দেশ নদীর দেশ 

ভাটিয়ালি গানের দেশ

লাল সবুজের বাংলাদেশ 

বাংলাদেশ।

লালন হাসন নজরুল 

রবীন্দ্র জয়নুল মীর মশাররফ এর দেশ

বাংলাদেশ।

এ ভূমিতে ঘুমিয়ে আছেন

পীর আউলিয়া দরবেশ 

বাংলাদেশ।

কালবৈশাখীর রুদ্রবেশ ষড়ঋতুর বাংলাদেশ 

মাটির দেশ ভাটির দেশ 

বাংলাদেশ।

সোনালি ধানের দেশ, চাষির দেশ মাটির দেশ 

সাগরপারের শ্যামলদেশ, গর্জে ওঠা বাংলাদেশ 

পদ্মা, মেঘনা, কর্ণফুলী 

তিস্তা, গড়াই, ধলেশ্বরী 

অনন্তকালের দেশ

বাংলাদেশ।

স্বাধীন মানুষ স্বাধীন দেশ 

সবার আগে বাংলাদেশ 

সবার শেষে বাংলাদেশ

বাংলাদেশ।



ফিরে যাওয়া 

রহমান মুজিব


ফিরে যাওয়া কোন এক দূরের চিঠি 

মানুষের চোখ অধ্যয়ন করে আয়ত্ত করতে হয়

তার ভাষা, ভাষায় মিনারেল জলের অন্ত্যমিল


গায়ে চড়িয়ে দুপুর রোদের কফিন 

পরিত্যক্ত ব্যালকনির অপেক্ষায় কেটে যায়Ñ

শহর হতে বিকেলের কলরব

ভরে উঠে মরীচিকার সংসার স্মৃতির মুষ্টি চালে 


ফিরে যাওয়া নীরব প্রস্থানের প্রবাদবাক্য 

অন্তর বেহাগের কপালে দূর গ্যালাক্সির টিপ

শেষ পরিচ্ছেদে ব্যাথার স্মরণ...


অর্কিডসম নিভৃতের বেদনা

পঙ্কজ শীল 


অর্কিডসম নিভৃতের বেদনা আজও নক্ষত্রের অনুলিখিত উপাখ্যান বহন করে

আমার নীরবতা শ্যাওলা-ঢাকা সময়ের কপালে অনামা প্রার্থনার মতো জেগে থাকে।

বাতাস তার শীতল আঙুলে স্মৃতির ধূপ জ্বালিয়ে অন্ধকারকে শ্বেত শোকপত্রে রূপ দেয়

চাঁদের ক্ষীণ রৌপ্যরক্তে ভেসে যায় অপ্রকাশিত আকাঙ্ক্ষার অস্থিমজ্জা।

আমি শুনি, শূন্যতারও একটি গোপন হৃদস্পন্দন আছে, যা কেবল একাকিত্বই অনুবাদ করতে জানে।

বৃক্ষেরা নির্বাসিত ঋষির মতো দাঁড়িয়ে থাকে অস্তরাগের অনন্ত উপাসনায়

শিশিরের প্রতিটি বিন্দু যেন অব্যক্ত মহাকাব্যের অনিদ্র পাণ্ডুলিপি;

তোমার অনুপস্থিতি কুয়াশার ভেতর নিভে যাওয়া মন্দিরঘণ্টার দীর্ঘ প্রতিধ্বনি।

অন্তর্গত নদী আজ উজান ভুলে মৃত নক্ষত্রের ছাই বহন করে

সময়ের আয়নায় আমার মুখ নয়, কেবল ভাঙা ঋতুর ছায়াপুঞ্জ প্রতিফলিত হয়

অভিমান তার কৃষ্ণপাখা মেলে অনন্ত আকাশে অব্যক্ত শব্দের শবযাত্রা সাজায়।

তবু আশার ক্ষুদ্র প্রদীপ অন্ধকারের গর্ভে সূর্যমুখীর বীজ হয়ে অপেক্ষা করে

অর্কিডের পাপড়িতে জমে থাকা নীরবতা কোনো ফুল নয়, এক অনন্ত দর্শনের উচ্চারণ।

আমি সেই উচ্চারণের ভগ্ন স্বরলিপি হয়ে প্রতিটি নিশীথে নিজেকেই পুনর্জন্ম দিই।

অবশেষে সমস্ত আলো ফিরে যায় উৎসে, সমস্ত কান্না ফিরে যায় মেঘে

শুধু অর্কিডসম নিভৃতের বেদনা অনাদি আকাশের বুকে অনন্তকাল সুগন্ধি ছায়া হয়ে রয়ে যায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা