× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই ঢাকা মেট্রো ও এয়ার অ্যাস্ট্রা’র মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৩:১৫ পিএম

জেসিআই ঢাকা মেট্রো এবং বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

জেসিআই ঢাকা মেট্রো এবং বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

দেশের তরুণ নেতৃত্ব ও সমাজ পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা মেট্রো এবং দেশের প্রিমিয়ার বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা’র মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) ঢাকার উত্তরাতে এয়ার অ্যাস্ট্রা’র কার্যালয়ে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

এই দ্বিপাক্ষিক চুক্তির মূল উদ্দেশ্য হলো উভয় প্রতিষ্ঠানের যৌথ প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং জেসিআই সদস্যদের জন্য বিশেষ ছাড় ও বিমানবন্দর সেবার মাধ্যমে অভ্যন্তরীণ বিমান ভ্রমণকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা।

চুক্তি অনুযায়ী, জেসিআই বাংলাদেশ-এর সকল সদস্য এবং তাদের পরিবারের তাৎক্ষণিক সদস্যবৃন্দ (স্বামী/স্ত্রী এবং সর্বোচ্চ ২ সন্তান) এয়ার অ্যাস্ট্রা’র যেকোনো সেলস আউটলেট থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে বেস ফেয়ারের ওপর ফ্ল্যাট ১০% বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই সুবিধা গ্রহণের জন্য সদস্যদের 'জেসিআই বাংলাদেশ কানেক্ট অ্যাপ' (JCI Bangladesh Connect App) প্রদর্শন করতে হবে।

এ ছাড়াও, এই চুক্তির অধীনে জেসিআই বাংলাদেশ-এর ন্যাশনাল গভর্নিং বডি মেম্বার এবং লোকাল প্রেসিডেন্টগণ দেশের বিমানবন্দরগুলোতে এয়ার অ্যাস্ট্রা’র বিশেষ অগ্রাধিকার সেবা লাভ করবেন। জেসিআই ঢাকা মেট্রো’র পক্ষে ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট ফারজানা ইসলাম এবং এয়ার অ্যাস্ট্রা’র পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার মেসবাহ-উল-ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেসিআই ঢাকা মেট্রো’র ২০২৬ লোকাল প্রেসিডেন্ট ফারজানা ইসলাম বলেন, এয়ার অ্যাস্ট্রা’র সাথে এই অংশীদারিত্ব আমাদের সদস্যদের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। জেসিআই সবসময় তরুণ পেশাজীবী ও লিডারদের উন্নয়নে কাজ করে। এই চুক্তির ফলে আমাদের সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনে দেশজুড়ে যাতায়াত আরও সাশ্রয়ী ও আরামদায়ক হবে।

এয়ার অ্যাস্ট্রা’র চিফ কমার্শিয়াল অফিসার মেসবাহ-উল-ইসলাম জেসিআই-এর সঙ্গে এই যৌথ পথচলাকে স্বাগত জানিয়ে বলেন, দেশের শীর্ষস্থানীয় তরুণ লিডারদের সংগঠন জেসিআই বাংলাদেশ-এর সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এয়ার অ্যাস্ট্রা সবসময় বিশ্বমানের বিমান সেবা দিতে বদ্ধপরিকর, এবং আমরা বিশ্বাস করি এই পার্টনারশিপের মাধ্যমে জেসিআই সদস্যরা আমাদের প্রিমিয়ার বিমান সেবা ও বিশেষ আতিথেয়তার একটি দারুণ অভিজ্ঞতা পাবেন।

প্রাথমিকভাবে এই সমঝোতা স্মারকটি আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয় পক্ষের সম্মতিক্রমে পরবর্তীতে এর মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। চুক্তি অনুযায়ী, জেসিআই ঢাকা মেট্রো তাদের বিভিন্ন ইভেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সদস্য যোগাযোগের মাধ্যমে অফিশিয়াল পার্টনার হিসেবে এয়ার অ্যাস্ট্রা’র ব্র্যান্ডিং নিশ্চিত করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা