জান্নাত হক দিশা
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১২:৫২ পিএম
অলংকরণ : তানভীর মালেক
বাইরে দেখো বৃষ্টি নামে
বিষয়টা বেশ ইজি,
বৃষ্টি এলে ঘরের ভিতর
লাগে হিজিবিজি!
মেঘের দেশে যাই মা আমি
খুব সহজেই উড়ে,
বৃষ্টি আমার কাঁপন ধরায়
ছোট্ট হৃদয় জুড়ে।
ইচ্ছে করে জলে ভিজে
হই যে জবুথবু,
তোমার শাসন-বারণ আমি
শুনবো না আর কভু।
গল্পে সেদিন বলেছিলে
কথার ছলে ইজি,
তুমি যেমন ভিজতে মাগো
আমিও আজ ভিজি!
সপ্তম শ্রেণি
রংপুর গভঃ বালিকা বিদ্যালয়, রংপুর