× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে যখন ভ্যাপসা গন্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৮:১০ পিএম

ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার পর

ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার পর

কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। রোদের দেখা মিলছে না একেবারেই। এই সময়ে টানা আর্দ্রতার কারণে ঘরে ভ্যাপসা গন্ধ হয়। ঘরে ঢুকলেই কেমন যেন আবদ্ধ একটা অনুভূতি হতে থাকে। দেয়ালের স্যাঁতসেঁতে ভাব আর গুমোট গন্ধ মিলেমিশে বারোটা বাজিয়ে দেয় ঘরের। বিশেষ করে যে সব ঘরে আলো-হাওয়া কম ঢোকে, সেখানে এই সমস্যা বেশি। অনেকে ভাবেন দামি রুম ফ্রেশনার স্প্রে করলে হয়তো কাজ হবে। অথচ খুব একটা লাভ হয় না। তবে চিন্তা নেই। রান্নাঘরের মাত্র কয়েকটি চেনা উপাদান দিয়ে এ সমস্যা অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব। 

লেবুর খোসা ও তেজপাতা

পাতিলেবু ব্যবহারের পর খোসা ফেলে না দিয়ে জমিয়ে রাখুন। একটা পাত্রে পানি নিয়ে তাতে দুটো লেবুর খোসা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। পানি ফুটতে শুরু করলেই লেবুর চমৎকার ফ্রেশ গন্ধ আর তেজপাতার ঝাঁঝালো সুবাস নিমেষে ঘরের ভ্যাপসা গন্ধকে দূর করে দিবে। এই গন্ধ ফুসফুসের জন্যও বেশ ভালো। তেজপাতার গন্ধ বাতাসে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও মশা-মাছি তাড়াতেও সাহায্য করে।

কফির সুবাস 

কফি শপে ঢুকলেই মন ভালো করা একটা গন্ধ পাওয়া যায়। ঘরেও এমন সুঘ্রাণ আনা সম্ভব। একটা পাত্রে পানি নিয়ে তাতে দু’চামচ কফি পাউডার মিশিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিন। ধীরে ধীরে কফির চনমনে সুবাস পুরো বাড়িকে ভরিয়ে তুলবে। বর্ষার অলস বিকালে এই সুগন্ধ মনকে চাঙা করতে বাধ্য।

কমলার খোসা

ঘরে যদি কমলালেবু বা মোসাম্বি লেবুর খোসা থাকে, তবে তাও দারুণ কাজে আসতে পারে। তাজা খোসা হোক কিংবা শুকনো খোসার গুঁড়ো, পানিতে ফুটিয়ে নিলেই কাজ শেষ। লেবুর সাইট্রাস গন্ধ ঘরকে এক লহমায় তরতাজা করে তোলে।

লবঙ্গের ম্যাজিক

রান্নাঘরের কৌটো থেকে চার-পাঁচটা লবঙ্গ বার করে নিন। জলের মধ্যে লবঙ্গ ফেলে ফুটিয়ে নিন কিছুক্ষণ। লবঙ্গ ফোটা জলের বাষ্প চারদিকের স্যাঁতসেঁতে গন্ধ শুষে নেয়। এটি প্রাকৃতিকভাবে ঘরকে ব্যাকটেরিয়ামুক্ত রাখতেও সাহায্য করে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা