বেণীমাধব সরকার
প্রকাশ : ২ ঘণ্টা আগে
অলংকরণ : তানভীর মালেক
বিশ্বকাপের খেলার মাঠে হচ্ছে কত খেলা
কেউ হারে, কেউ জিতে গিয়ে হচ্ছে খুশি মেলা।
সাপোর্ট করা দলটি যদি খেলার মাঠে জিতে
টিভির স্ক্রিনের সামনেতে লাফ দিচ্ছে আচম্বিতে।
আবার যদি হেরে গেল, চক্ষু টলো মল
অজানাতেই ঝর ঝরিয়ে ঝরছে চোখের জল।
বাবা করে ব্রাজিল সাপোর্ট, মায়ে আর্জেন্টিনা,
ছেলে করে জার্মানিকে, মেয়ে সাপোর্ট হীনা।
এক ঘরেতেই হারা জেতার তর্ক মাঝে মাঝে
কেউ জানে না সোনার ট্রফি উঠবে যে কার তাজে।