× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৪:৪৬ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৫:১৭ পিএম

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ফল আপরাইজ অ্যাডমিশন ফেয়ার

সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ফল আপরাইজ ফেয়ার ২০২৬’। মেলা উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা ও বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শিপু)।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ ও ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

মেলায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে ফেয়ার-এক্সক্লুসিভ ওয়েভার, যেখানে ভর্তি হলে শিক্ষার্থীরা ৪০,০০০ টাকা নিশ্চিত টিউশন ফি ওয়েভার পাচ্ছে। এছাড়া তাৎক্ষণিক সুবিধা হিসেবে শিক্ষার্থীরা পাচ্ছেন একটি ব্যাগ এবং ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ওয়েভার, পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত মেধাভিত্তিক স্কলারশিপের সুবিধা।

সোনারগাঁও ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রাম চালু রয়েছে। ব্যবসা অনুষদের অধীনে রয়েছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং কলা ও মানবিক অনুষদের অধীনে এলএলবি (অনার্স), বি.এ. (অনার্স) ইন বাংলা ও বিএসএস (অনার্স) ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রাম।

এছাড়া গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (১ বছর মেয়াদী এমবিএ), রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আরএমবিএ, ২ বছর মেয়াদী), এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ), এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এমএসসিএম), মাস্টার ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম), এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং (এমটিএফএম), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রোগ্রামে ভর্তি চলছে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯৩৩৬৬৯৯৬৬ এবং ভিজিট করুন www.su.edu.bd

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা