প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
বনানীতে ৯টি ফুড আউটলেট নিয়ে যাত্রা শুরু করলো ফুয়েল আপ
ভোজনরসিক বাঙালির জন্য নতুন নতুন খাবার মানেই অজানা খাবারের স্বাদ পরখ করে দেখা। তাইতো বাঙালির এই ভালোলাগাকে নতুন রূপ দিতে সম্প্রতি বনানীতে যাত্রা শুরু করলো ফুয়েল আপ – সেলিব্রেশন অব টেস্ট নামের একটি ফুড কোর্ট। এই ফুড কোর্টে রয়েছে নয়টি ফুড আউটলেট। এর প্রতিটিতেই মিলবে ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা। আউটলেটগুলোর মধ্যে রয়েছে -

প্রতিটি আউটলেটে দর্শনার্থীদের জন্য দেশি ও বিদেশী বিভিন্ন খাবারের চমৎকার সমাহার রয়েছে।

ফুয়েল আপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং ক্রীড়া পরামর্শক ও সামাজিক সংগঠক মো. পলাশ সকাল। বিশিষ্ট অতিথি, ব্যবসায়ী নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে এই ফুড ডেস্টিনেশনটির উদ্বোধন করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গুলশান ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের পরিচালক মাহবুব হাসান গুড্ডু; পিকে সোর্সিং-এর সিইও পঙ্কজ কান্তি সরকার; যমুনা গ্রুপের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ সাইফুল ইসলাম; টাইমস মিডিয়া লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) উত্তম কুমার দাস এবং খ্যাতনামা মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। এছাড়াও বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এই উদযাপনে যোগ দেন। অনুষ্ঠানে আগত অতিথিরা সকলেই এই উদ্যোগের বেশ প্রশংসা করেন। সকলেই আশা প্রকাশ করেন যে, মানসম্মত খাবার, বৈচিত্র্যময় স্বাদ এবং পরিবার, বন্ধু ও খাদ্যপ্রেমীদের জন্য চমৎকার পরিবেশ বজায় রেখে 'ফুয়েল আপ – সেলিব্রেশন অব টেস্ট' খুব দ্রুতই ঢাকার অন্যতম পছন্দের ফুড ডেস্টিনেশনে পরিণত হবে।
ফুয়েল আপ এর ঠিকানা: হাউস # ৮০/এ, রোড # ১৪, ব্লক # বি, বনানী মডেল টাউন, ঢাকা-১২১৩।