× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি তো মা এমন ছেলে

রাশেদ রউফ

প্রকাশ : ২ ঘণ্টা আগে

অলংকরণ : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

অলংকরণ : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

আমি তোমার বাধ্য ছেলে, হেসে খেলে যদিও চলি

পড়াতে নেই ফাঁকি আমার, ক্লাসের কথা সবই বলি।


তুমি শুনে হাততালি দাও, পিঠ চাপড়ে বলতে থাকোÑ

‘লক্ষ্মী সোনা চাঁদের কণা, দু’চোখ জুড়ে স্বপ্ন আঁকো’। 


আমি তো মা এমন ছেলে স্বপ্ন নিয়ে সামনে হাঁটি,

জড়িয়ে রাখি আদরমাখা নদী পারের সোঁদা মাটি।


ইচ্ছে করে বেড়াই ঘুরে পাখির মতো উড়ে উড়ে

এ-গ্রাম ফেলে ও-গ্রাম ফেলে অনেক দূরে অচিনপুরে। 


চাও যদি মা তুমিও চলো আমার সাথে হাওয়ায় ভেসে

যেখানে চাঁদ জোছনা ছড়ায় ঐ আকাশে হেসে হেসে।


ভাবছো তুমি তখন আমার পড়ার কোনো ক্ষতি হবে?

না মাগো না, পড়ালেখা থাকবে আমার অনুভবে।


খেলার সময় খেলব শুধু, পা দেবো না কোনো ফাঁদে

তুমি কেবল রাখবে আমায় তোমার দোয়া-আশীর্বাদে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা