× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় অনুষ্ঠিত হলো কবি আন্ওয়ার আহমদ স্মরণসভা ও ফল উৎসব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

'লেখমালা' সম্পাদক কবি মামুন মুস্তাফাকে 'কবি সম্পাদক আনওয়ার আহমদ স্মৃতিপদক ২০২৫' প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ

'লেখমালা' সম্পাদক কবি মামুন মুস্তাফাকে 'কবি সম্পাদক আনওয়ার আহমদ স্মৃতিপদক ২০২৫' প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ

বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি আন্ওয়ার আহমদ এর ৮৫তম জন্মদিন উপলক্ষে গতকাল সন্ধ্যায় স্মরণসভা, স্মৃতিপদক প্রদান, কবিতা পাঠ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত এই স্মরণসভা ও ফল উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার। প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ ও প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ।

কবিকে নিয়ে স্মৃতিতর্পণ করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের, কবিপুত্র নাজিম আনওয়ার রুপম, রয়্যাল কেক এন্ড আর্ট এর সত্ত্বাধিকারী বায়েজিদ শেখ, কবি এমরান কবির, ছড়াকার আমির খসরু সেলিম ও এস এম আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন একতারা সম্পাদক কবি মতিয়ার রহমান, শিক্ষাবিদ ড. ত্বাইফ মামুন ও কবি হাসান সিরাজ। কবি আন্ওয়ার আহমদ এর কবিতা পাঠ করেন সাহাব উদ্দিন হিজল, মুনসুর রহমান তানসেন, সিকতা কাজল, প্রতত সিদ্দিক, শাহানূর শাহিন, মাহাবুব টুটুল, আবু রায়হান, সম্পা রাণী মোহন্ত, অনন্য রাসেল, শাহাদত হোসেন, মনোয়ারা মুন্নী, হাবীবুল্লাহ জুয়েল, আমিনুল ইসলাম রনজু, শাকিবুল শাকিল ও সাহানা আক্তার। স্মরসভায় একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সভাপতি ইসলাম রফিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান। 

স্মরণসভায় 'লেখমালা' সম্পাদক কবি মামুন মুস্তাফাকে 'কবি সম্পাদক আনওয়ার আহমদ স্মৃতিপদক ২০২৫' প্রদান করেন প্রধান অতিথি বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। তাকে উত্তরীয় পরিয়ে দেয়া এবং সনদপত্র প্রদান করা হয়। স্মরণসভায় রয়্যাল কেক এন্ড আর্ট এর পক্ষ থেকে প্রদত্ত কেক কাটেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে দেশজ ফল এবং রয়্যাল কেক দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা