× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউএফটিতে শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

বিইউএফটিতে শিক্ষার্থীদের বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়

বিইউএফটিতে শিক্ষার্থীদের বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় আয়োজন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়।

বিইউএফটি দুইশ ২২’র ইতিবৃত্ত শিরোনামে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক নৃত্য, রঙ উৎসব, অতিথিদের বক্তব্য, ফ্যাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি ছিলেন ওয়ান কম্পোজিট লিমিটেড এবং উর্মী গ্রুপের প্রতিনিধিবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। আয়োজনের কনভেনার ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল জলিল ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্য সচিব ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন ও প্রভাষক রাকিবুল ইসলাম সিফাত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা