× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ও মেঘ তুমি বৃষ্টি হও

মাসুদুল হাসান রনি

প্রকাশ : ১ ঘণ্টা আগে

অলংকরণ : মেহেরুন্নিসা অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মানিকছড়ি, খাগড়াছড়ি

অলংকরণ : মেহেরুন্নিসা অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মানিকছড়ি, খাগড়াছড়ি

ও মেঘ তুমি খুকির ডাকে

দাও না কেন সাড়া?

নীল গগনে ভেসে ভেসে

কোথায় যাবার তাড়া?


ইশকুল থেকে ফিরেই খুকি

বারান্দাতে এসে,

তোমার অপেক্ষাতে রোজই

থাকে মোড়ায় বসে।


একটুখানি যাও না বসে

খুকি সোনার কাছে ;

তোমার জন্য অনেক কথা

জমা হয়ে আছে।


খুকির জানার ইচ্ছে খুবÑ

সাদা ভেলায় চড়ে

কোথায় তুমি হারিয়ে যাও 

রোজ কোন চরাচরে!


ও মেঘ তুমি বৃষ্টি হয়ে

কার্নিশ ছুঁয়ে ঝরো ;

ভিজবে খুকি বারান্দাতে

টাপুর টুপুর পড়ো।



বর্ষাকালের বৃষ্টি সুখ

মোশতাক আহমেদ


আয় রে আষাঢ় আয় রে শ্রাবণ

আয় রে বর্ষাকাল

ডাক দিয়েছে সাগর নদী

পুকুর ডোবা নাল।


ডাক দিয়েছে মেঘকন্যা

বৃষ্টি প্লাবন ঝড় বন্যা

গ্রীষ্ম খরায় পুড়ে যাওয়া

তপ্ত মাটি গরম হাওয়াÑ


মেঘলা আকাশ নুইয়ে পড়ে

শ্রাবণ হাওয়া শীতল করে,

ঊষর মরুর ধূসর বুকে

আয় ঝরে যা বৃষ্টি সুখেÑ

দে ভিজিয়ে শুকিয়ে মরা

তালতমালের ডাল।


পাহাড় টিলা বন বনানী

নদীর জোয়ার মিষ্টি পানি

দে ভরে দে মেঘের রানী

বৃষ্টি দিয়ে পুকুরখানি।


আয় রে আষাঢ় আয় রে শ্রাবণ

আয় রে বর্ষাকাল

নদীর জলে নাও ভাসিয়েÑ

উড়িয়ে দে তুই পাল।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা