প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আফটার স্কুল প্রোগ্রাম কিডস টাইমের উদ্যোগে টেরাকোটা আর্ট কোর্সের প্রথম দুটি ব্যাচের প্রদর্শনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
আফটার স্কুল প্রোগ্রাম কিডস টাইমের উদ্যোগে টেরাকোটা আর্ট কোর্সের প্রথম দুটি ব্যাচের প্রদর্শনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) কিডস টাইম ধানমন্ডি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা তাদের তৈরি বিভিন্ন টেরাকোটা শিল্পকর্ম প্রদর্শন করে। কয়েক সপ্তাহের প্রশিক্ষণের মধ্যেই তারা সাধারণ মাটিকে রূপ দিয়েছে নানা নান্দনিক শিল্পকর্মে। শিশুদের এসব সৃষ্টিশীল কাজ দেখে অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন।

কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, শিশুদের সৃজনশীল চিন্তা বিকাশ এবং হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এই কোর্সের মূল উদ্দেশ্য।
টেরাকোটা আর্ট ওয়ার্কের মাধ্যমে শিশুরা নিজেদের কল্পনা ও ভাবনাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করার সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে কোর্স সম্পন্ন করা শিশুদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
কিডস টাইমের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।