গ্রন্থনা : নিজাম বিশ্বাস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
ফুটবল শুধু খেলা নয়, বরং আনন্দ, স্বপ্ন আর অনুপ্রেরণার এক বিস্ময়কর জগৎ। মাঠে দৌড়ে বেড়ানো ফুটবলারদের সাহস, অধ্যবসায় ও দলগত চেতনা মনে জাগিয়ে তোলে নতুন উদ্দীপনা। আর সেই প্রিয় ফুটবল তারকাদের ছবি যখন ছোট্ট একটি ডাকটিকিটে স্থান পায়, তখন তা হয়ে ওঠে ইতিহাস, ক্রীড়া ও শিল্পের এক অনন্য মিলনমঞ্চ।
বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের ডাকটিকিটে বিখ্যাত ফুটবলারদের ছবি প্রকাশ করেছে। কখনও সেখানে স্থান পেয়েছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তিরা, কখনও উঠে এসেছে তরুণ প্রতিভাদের উজ্জ্বল মুখ। এসব ডাকটিকিট শুধু ডাক বহনের মাধ্যম নয়; এগুলো একটি দেশের ক্রীড়া-ঐতিহ্য, জাতীয় গর্ব এবং প্রজন্মের স্বপ্নকে বহন করে। ছোট্ট এই কাগজের টুকরোগুলো আমাদের জানায় ফুটবলের রোমাঞ্চকর ইতিহাস, স্মরণ করিয়ে দেয় অবিস্মরণীয় গোল, চমকপ্রদ সেভ কিংবা অসাধারণ নেতৃত্বের গল্প।
ডাকটিকিট সংগ্রহের মাধ্যমে তুমিও পৃথিবীর নানা দেশের সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে পরিচিত হতে পারো। একটি ডাকটিকিট হাতে নিয়ে জানতে পারো কোনো ফুটবলারের সংগ্রামের কাহিনী, তার সাফল্যের পথচলা কিংবা দলগত প্রচেষ্টার মূল্য। এতে যেমন জ্ঞানের পরিধি বাড়বে, তেমনি গড়ে উঠবে মনোযোগ, পর্যবেক্ষণ শক্তি ও সংগ্রহের প্রতি আগ্রহ।

বাংলাদেশের ডাকটিকিটে ফুটবল জাদুকর সামাদ-6a33e7ab6fb8a.jpeg)
ক্রোয়েশিয়ার ডাকটিকিটে কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ
পোল্যান্ডের ডাকটিকিটে দেশটির বিখ্যাত ফুটবলার রবার্ট লেভানদোভস্কি
সুইডেনের ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ
গ্রেট ব্রিটেনের ডাকটিকিটে বিখ্যাত আইরিশ ফুটবলার জর্জ বেস্ট
আর্জেন্টিনার ডাকটিকিটে ১৯৮৬ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল দল