× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি, রোনালদো ও নেইমারের পছন্দের খাবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৪:৩১ পিএম

মেসি, রোনালদো ও নেইমারের পছন্দের খাবার

মেসি, রোনালদো ও নেইমারের পছন্দের খাবার

জনপ্রিয় ফুটবল তারকা মেসি, রোনালদো ও নেইমারের পছন্দের খাবার মিলানেসা নাপোলিতানা, বাকালহাউ আ ব্রাশ ও লাজানিয়া। আজ রইল এই খাবারগুলোর রেসিপি 

মেসির পছন্দের খাবার 
মিলানেসা নাপোলিতানা 
যা যা লাগবে 
পাতলা করে কাটা গরুর মাংস (যেমন : টপ রাউন্ড বা স্কিলট স্টেক), ডিম, অরিগানো-লবণ-গোলমরিচ গুঁড়ো স্বাদমতো, টাটকা ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো, গ্রেট করা পারমেসান চিজ, রসুন কোয়া, অলিভ অয়েল বা ভেজিটেবল অয়েল, টমেটো সস, ডেলি হ্যাম, গ্রেট করা মোজারেলা চিজ, ইতালিয়ান সিজনিং বা অরিগানো


যেভাবে তৈরি করবেন 
একটি পাত্রে ডিমগুলো ভেঙে নিয়ে তার সঙ্গে অরিগানো, পার্সলে, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। আরেকটি পাত্রে ব্রেড ক্রাম্বস নিয়ে এর সঙ্গে গ্রেট করা পারমেসান চিজ ও কুঁচি করা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি ফ্রাইং প্যানে তেল গরম করুন। এবার পাতলা করে কাটা মাংসের টুকরো প্রথমে ডিমের মিশ্রণে ভালো করে ডুবিয়ে নিন, তারপর ব্রেড ক্রাম্বসের মিশ্রণে গড়িয়ে ভালো করে কোট করে নিন। এরপর গরম তেলে মাংসের টুকরোটি ছেড়ে দিন। মাঝারি আঁচে কয়েক মিনিট ভাজুন, যতক্ষণ না মাংসের দুই পাশ গোল্ডেন ব্রাউন হয়ে উঠছে। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এবার ওভেনের ব্রয়লার মোড অন করুন। তেল ঝরানো মাংসের টুকরোগুলো একটি বেকিং শিটের ওপর সাজিয়ে রাখুন। প্রতিটি মাংসের টুকরোর ওপর প্রথমে এক স্লাইস হ্যাম দিন, তারপর ওপরে টমেটো সস ছড়িয়ে দিন এবং সবশেষে প্রচুর পরিমাণে মোজারেলা চিজ দিন। চিজের ওপরে সামান্য ইটালিয়ান সিজনিং বা অরিগানো ছিটিয়ে দিন। এবার বেকিং শিটটি ওভেনের ব্রয়লারে রাখুন এবং চিজ পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। চিজ গলে গেলেই তৈরি গরম গরম ও লোভনীয় মিলানেসা নাপোলিতানা। 

রোনালদোর পছন্দের খাবার 
বাকালহাউ আ ব্রাশ (Bacalhau à Brás)
যা যা লাগবে 
লবণমুক্ত করা কড ফিশ বা কোরাল জাতীয় মাছ, ঝুরি করে কাটা আলু ভাজি, ডিম, অলিভ অয়েল, তেজপাতা ও রসুন, কালো অলিভ, ধনেপাতা বা পার্সলে কুঁচি, পেঁয়াজ, লবণ ও গোলমরিচ গুঁড়ো


যেভাবে তৈরি করবেন 
প্রথমে লবণাক্ত কড মাছের অতিরিক্ত লবণ দূর করতে পানিতে ভিজিয়ে রাখুন। এরপর মাছের চামড়া ও কাঁটা বেছে নিয়ে মাংসল অংশটুকু হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ঝুরি করে নিন। একটি পাত্রে পানি নিয়ে তাতে তেজপাতা ও কয়েক কোয়া রসুন দিয়ে ঝুরি করা মাছগুলো ভালো করে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে রাখুন। অন্য একটি প্যানে ঝুরি করে কাটা আলুগুলো ডুবো তেলে মচমচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে ওপরে সামান্য লবণ ছিটিয়ে একপাশে সরিয়ে রাখুন। এবার একটি বড় প্যানে অলিভ অয়েল গরম করুন। এতে পেঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত সতে করে নিন। এরপর সিদ্ধ করে রাখা মাছের ঝুরিগুলো প্যানে দিয়ে দিন এবং পেঁয়াজ-রসুন দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাছ একটু ভাজা হলে প্যানে আগে থেকে ভেজে রাখা মচমচে আলুগুলো দিয়ে দিন। এরপর চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে ফেটানো ডিমের মিশ্রণটি ঢালতে থাকুন এবং অনবরত নাড়তে থাকুন। স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ গুঁড়ো দিন। ডিমগুলো পুরোপুরি জমে বা সিদ্ধ হওয়া পর্যন্ত হালকাভাবে নেড়ে রান্না করুন। রান্না শেষে ওপরে কালো অলিভ এবং কুচানো পার্সলে বা ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পর্তুগিজ ‘বাকালহাউ আ ব্রাশ’। 

নেইমারের পছন্দ 
লাজানিয়া 
যা যা লাগবে 
মিট সস, হোয়াইট সস- ক্রিমি এবং ঘন, একত্রে সাজানো (অ্যাসেম্বলিং) ও বেক করা
লাজানিয়ায় কী কী লাগে
পেঁয়াজ, রসুন, গাজর এবং সেলারি (পাথুনি শাক)- স্বাদের মূল ভিত্তি বা ‘সোফ্রিটো’ (soffrito) তৈরির জন্য, গরুর মাংস (কিমার মতো), ক্যানড টমেটো ও টমেটো পেস্ট, মসলা ও অন্যান্যÑ বিফ বুশিয়ান কিউব (স্টক কিউব), তেজপাতা, থাইম, অরিগানো এবং ওরচেস্টারশায়ার সস
হোয়াইট সস তৈরির জন্যÑ মাখন, ময়দা, দুধ, চিজ (পনির)
একত্রে সাজানোর (অ্যাসেম্বলিং) জন্য লাগবে- 
লাজানিয়া শিট- বাজারের ফ্রিজ সেকশনে পাওয়া যাওয়া তাজা (ফ্রেশ) শিটগুলো হলে সবচেয়ে ভালো, তবে শুকনো শিট হলেও কোনো সমস্যা নেই, প্রচুর চিজ


কীভাবে লাজানিয়া তৈরি করবেন
একদম নিচে প্রথমে সামান্য একটু মাংসের সস মাখিয়ে নিন। এতে লাজানিয়ার শিটগুলো এদিক-ওদিক পিছলে যাবে না। এবার দিয়ে দিন মাংসের সস ও সামান্য হোয়াইট সস। এভাবে পর পর দুই লেয়ার শিট ও সস দিন। লাজানিয়ার শিট দিয়ে পুরোটা ঢেকে দিন, বাকি থাকা সম্পূর্ণ হোয়াইট সসটুকু ওপর দিয়ে ঢেলে দাও এবং সবশেষে ওপর থেকে চিজ ছিটিয়ে দিন। ওভেনে বেক করে নিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা