জান্নাতুল মাওয়া
প্রকাশ : ১ ঘণ্টা আগে
নাজাফারিন রাঈদাহ্, তৃতীয় শ্রেণি, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া
এক দেশে ছিল এক পরী। তার নাম রঙ্গনা। সেই পরী ছিল জাদুকর। এক দিন রঙ্গনার দেশে এক মেয়ে আসে।
রঙ্গনা তার কাছে জানতে চাইলÑ
‘তুমি কে?’
মেয়েটি বললÑ
‘আমি একজন রানী।’
রঙ্গনা তার নাম জানতে চাইল। মেয়েটি নাম বলল আয়েশা। আরও বলল, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো?
রঙ্গনা বলল, অবশ্যই সাহায্য করব, বলো কী চাই?
আয়েশা বলল, আমি হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলেছি। আমার খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি দিতে পারো?
রঙ্গনা বলল, অবশ্যই পারি।
এরপর রঙ্গনা তাকে পানি এনে দিল।
আয়েশা পানি পান করে রঙ্গনার পরিচয় জানতে চাইল।
রঙ্গনা তার পরিচয় দিল। বলল, আমি একজন পরী। অনেক দূরে থাকি।
রঙ্গনা আয়েশার কাছে জানতে চাইল, তোমার রাজ্য কোথায়?
আয়েশা বলল, অনেক দূরে, মেঘের দেশে।
রঙ্গনা বলল, সে দেশ আবার কোথায়?
আয়েশা বলল, রাঙামাটি।
আয়েশা রঙ্গনাকে অনুরোধ করল, আমাকে কি পরীর রাজ্য ঘুরে দেখাতে পারবে? তোমাদের দেশ দেখার আমার খুব ইচ্ছা।
রঙ্গনা বলল, অবশ্যই নিয়ে যাব। তুমি আমার পিঠে চেপে বসো।
আয়েশা রঙ্গনার পিঠে উঠে বসল। রঙ্গনা উড়তে লাগল। উড়তে উড়তে উড়তে উড়তে এমন এক দেশে ঢুকল, যেখানকার সবকিছু খুব সুন্দর।
রঙ্গনা তার বাড়িতে নিয়ে গেল আয়েশাকে। ঘুরে ঘুরে সব দেখাল। শেষে রঙ্গনা আয়েশাকে এমন এক কক্ষে নিয়ে গেল, যেখানে অনেক পরী ছিল।
আয়েশা বলল, এরা কারা?
রঙ্গনা বলল, আমার বোন।
এরপর রঙ্গনা তার বোনদের সাথে আয়েশাকে পরিচয় করিয়ে দিল।
আয়েশা বলল, জানো, আমার একটি বেড়াল আছে। বেড়ালটি মানুষের মতো কথা বলতে পারে। ও একটা জাদুর বেড়াল। এখন নিশ্চয় ও আমাকে খুঁজছে।
রঙ্গনা বলল, আমি তা জানি। আমি মানুষের মনের ভাব পড়তে পারি। তুমি এখন কী কী ভাবছ, তা-ও জানি।
আয়েশা বলল, আমাকে তাহলে আমার দেশে ফিরিয়ে দিয়ে আসো।
রঙ্গনা বলল, ঠিক আছে সুন্দরী রানী। আমি তোমাকে এখনি তোমার দেশে নিয়ে যাচ্ছি।
আয়েশা বলল, তোমাকে আমার বেড়ালের সাথে পরিচয় করে দেব।
তারপর তারা আয়েশার দেশে এলো। আসতে আসতে মজার কত দৃশ্য দেখল তারা!
রঙ্গনা আয়েশাকে ধন্যবাদ জানাল। বলল,
তোমার যখন কোনো বিপদ হবে, আমাকে ডাকবে।
আয়েশা বলল, কীভাবে?
রঙ্গনা বলল, বলবে, পরী রঙ্গনা চলে আসো। আমি সাথে সাথে চলে আসব।
তারপর তারা দুজন দুজনকে বিদায় জানাল।
দ্বিতীয় শ্রেণি, বাংলা ভার্সন (খ শাখা) আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী শাখা রামপুরা, ঢাকা