প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ডিএক্স গ্রুপের হাত ধরে একসঙ্গে ১৩টি নতুন স্মার্ট ডিভাইস উন্মোচনের মাধ্যমে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়ে গেল হুয়াওয়ে-এর বহুল প্রতীক্ষিত পুনঃযাত্রা।
দীর্ঘ বিরতির পর নতুন রূপে বাংলাদেশে ফিরেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড হুয়াওয়ে। ডিএক্স গ্রুপের হাত ধরে এবং “নাও ইজ ইয়োর স্পার্ক” স্লোগানকে সামনে রেখে একসঙ্গে ১৩টি নতুন স্মার্ট ডিভাইস উন্মোচনের মাধ্যমে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির বহুল প্রতীক্ষিত পুনঃযাত্রা। স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, ওয়্যারেবল ও অডিও ক্যাটাগরির এই নতুন পণ্যগুলোকে ঘিরে প্রযুক্তি অঙ্গনে তৈরি হয়েছে নতুন আগ্রহ ও আলোচনার ঢেউ।
বাংলাদেশে ‘নাউ ইজ ইয়োর স্পার্ক’ মিডিয়া এক্সপেরিয়েন্সে হুয়াওয়ের সর্বাধুনিক ফ্ল্যাগশিপ প্রযুক্তির উন্মোচন ডিএক্স গ্রুপের হাত ধরে বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের নতুন যাত্রা, উন্মোচন ১৩ স্মার্ট ডিভাইস হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার অবসান ঘটিয়ে বিশ্বব্যাপী নতুন রূপে ফিরলো হুয়াওয়ে তার নিত্য নতুন মোবাইল ফোন, ট্যাব, ওয়্যারেবল ডিভাইস নিয়ে। বাংলাদেশেও ফের যাত্রা শুরু হলো হুয়াওয়ে ডিভাইসের, এবার ডিএক্স গ্রুপের হাত ধরে। ‘নাও ইজ ইয়োর স্পার্ক’ স্লোগানকে সামনে রেখে সোমবার (৮ জুন) বিকেলে রাজধানীর গুলশানের হুয়াওয়ের কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হলো হুয়াওয়ের মোবাইলসহ একসঙ্গে ১৩টি নতুন স্মার্ট ডিভাইস। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, প্রযুক্তি ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। হুয়াওয়ে এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ওয়্যারেবল গ্যাজেট এবং অডিও ক্যাটাগরিতে এসব পণ্য বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে উন্নত ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’, প্রিমিয়াম ফোল্ডেবল ফোন ‘মেট এক্স৭’, এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী ‘মেটপ্যাড ১১.৫’। এছাড়া স্টাইলিশ ডিজাইন ও স্বাস্থ্য সুরক্ষায় ‘ওয়াচ ফিট ৫ সিরিজ’ এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ‘ফ্রিক্লিপ ২’ -সহ নানা পণ্য। অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, “হুয়াওয়ের মূল শক্তিই উদ্ভাবন। আমরা এমন সব ফ্ল্যাগশিপ পণ্য এনেছি যা গ্রাহকদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে।” বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে ডিএক্স গ্রুপের নাম ঘোষণা করা হয়। ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, হুয়াওয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমরা গর্বিত এবং দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এই পণ্যগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আসা এই ডিভাইসগুলোতে গ্রাহকরা জেনুইন ওয়ারেন্টি, আসল পার্টস ও বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা পাবেন বলে নিশ্চিত করেছে হুয়াওয়ে।