× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইচ্ছেমতো আম খান তবে...

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আম খাওয়ার আগে ও পরের সাবধানতা

আম খাওয়ার আগে ও পরের সাবধানতা

আমের মৌসুমে সকাল হোক বা রাত, খাওয়া বাদ যায় না কোনো সময়েই। মুখরোচক বলে সবাই ইচ্ছেমতো খেতে থাকেন। তবে কিছু খাবার আছে যেগুলো রসে ভরা এই ফলটি খাওয়ার পরে খেলে শরীরে দেখা দিতে পারে সমস্যা। কারণ আমের সঙ্গে কিছু খাবারের রসায়ন খুব একটা সুখকর নয়। আমের পাতে তাহলে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন চলুন জেনে নেওয়া যাক- 

দই

গরমে আম, দই, চিড়ার যুগলবন্দি বাঙালি ভোজনরসিকদের বেশ পছন্দের একটা খাবার। তবে পুষ্টিবিদদের মতে, এই দুইয়ের মেলবন্ধন কখনও কখনও পেটের জন্য হয়ে উঠতে পারে বেশ ঝুঁকির। আম আর দই সব সময় একসঙ্গে হজম নাও হতে পারে। তখনই পেট খারাপ হওয়ার শঙ্কা বাড়ে।

করলা 

দুপুরে হয়তো করলা দিয়ে ভাত খেলেন, এরপরই খেলেন ইচ্ছেমতো আম। মুখের তেতোভাব দূর করতে এভাবে আম খেতে ভালোবাসেন অনেকেই। ঠিক এখানেই ঘটে যায় সমস্যা। মিষ্টি আর তেতো স্বাদ মিলে শরীরে হয়ে যেতে পারে বিষক্রিয়া। বমি ভাব, মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দেওয়াও অস্বাভাবিক নয়।

মসলাদার খাবার 

মসলাদার খাবার খাওয়ার পর আম খাওয়ার অভ্যাস খুব একটা ভালো নয়। আমের নিজস্ব এসিড মসলার উপাদানের সঙ্গে মিশে গ্যাস আর বদহজমের সমস্যা তৈরি করতে পারে।

কোমল পানীয় 

অনেকেই আম খাওয়ার পর অল্প সময়ের মধ্যেই কোমল পানীয় খেয়ে ফেলেন। এই দুটোতেই চিনির পরিমাণ বেশি। দুই ধরনের মিষ্টিজাতীয় খাবার একসঙ্গে পেটে যাওয়ায় রক্তের শর্করা আচমকা অতিরিক্ত বেড়ে যেতে পারে। 

পানি 

কথায় বলে, ফলেই জল। তবে কথার এই কথা অনেকেই বেমালুম ভুলে গিয়ে আম খেয়ে ঢকঢক করে পানি পান করে ফেলেন। এতে বুকে জ্বালা হতে পারে, পেটের সমস্যা হওয়াও অসম্ভব নয়। খাওয়ার আধঘণ্টা পর পানি পান করতে পারেন।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা