× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার: ফয়সাল আলম চৌধুরী (রাজু)

সমৃদ্ধ পর্যটন খাত গড়ে তুলব

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সভাপতি পদপ্রার্থী ড. তাসলিম আমিন শোভন ও ডিরেক্টর (প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস) পদপ্রার্থী ফয়সাল আলম চৌধুরী (রাজু)

টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সভাপতি পদপ্রার্থী ড. তাসলিম আমিন শোভন ও ডিরেক্টর (প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস) পদপ্রার্থী ফয়সাল আলম চৌধুরী (রাজু)

দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে। টোয়াব অগ্রগামী ঐক্যজোটের হয়ে নির্বাচনে ডিরেক্টর (প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস) পদপ্রার্থী পিয়ানো আইল্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর প্রোপাইটার ও সিইও ফয়সাল আলম চৌধুরী (রাজু) প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে টোয়াবের নির্বাচন ও পর্যটন শিল্পের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম কিবরিয়া 

প্রশ্ন : টোয়াবের নির্বাচনে অংশ নেওয়ার মূল প্রেরণা কী?

উত্তর : আমার নির্বাচনে অংশগ্রহণের অন্যতম প্রধান প্রেরণা হলেন টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রধান নেতা ড. তাসলিম আমিন শোভন। তাঁর উৎসাহ, আস্থা ও অনুপ্রেরণাই আমাকে এই দায়িত্ব গ্রহণের সাহস জুগিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্বাচিত হলে টোয়াবের সকল সম্পদের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হবে এবং সেই তথ্য সদস্যদের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে। পরিচালক (Property & Asset) পদে আমার প্রার্থিতার মূল লক্ষ্য হলো টোয়াবের সম্পদ ও অবকাঠামোকে আরও সুশৃঙ্খল, আধুনিক, স্বচ্ছ এবং সদস্যবান্ধবভাবে পরিচালনা করা। আমি বিশ্বাস করি, সংগঠনের সম্পদের কার্যকর ব্যবস্থাপনা, যথাযথ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা টোয়াবকে আরও শক্তিশালী ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করবে। সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক ব্যবস্থাপনা, জবাবদিহিতা এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

প্রশ্ন: ‘টোয়াব অগ্রগামী ঐক্যজোট’-এর প্রধান লক্ষ্য ও দর্শন কী?

উত্তর: আমাদের টোয়াব অগ্রগামী ঐক্যজোট এর লক্ষ্য ও দর্শন  দেশের পর্যটন শিল্পকে আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত করা; ট্যুর অপারেটরদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ করা; এবং দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে আরও কার্যকরভাবে তুলে ধরে ঐক্য, উদ্ভাবন ও অগ্রগতির মাধ্যমে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ পর্যটন খাত গড়ে তোলা।

প্রশ্ন: সদস্যরা কেন আপনাকে বেছে নেবেন?

উত্তর: সদস্যরা আমাকে বেছে নেবেন কারণ আমি প্রতিষ্ঠানের সম্পদ ও সম্পত্তির সুষ্ঠ ব্যবস্থাপনা, নিরাপদ সংরক্ষণ এবং স্বচ্ছ ও নির্ভুল হিসাব নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।আমি নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতির জীবন সদস্য এবং পঞ্চায়েত পরিষদের দপ্তর সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছি। আমি টোয়াব নির্বাচন ২০২৬ -২০২৮ পরিচালক নির্বাচিত হলে সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে সদস্যদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে চাই। আমাদের সংগঠনের সম্পদের সর্বোত্তম ব্যবহার, দীর্ঘমেয়াদে এর মূল্য সংরক্ষণ এবং সদস্যদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করাই হবে আমাদের টোয়াব অগ্রগামী ঐক্যজোটের মূল চ্যালেঞ্জ এবং প্রধান লক্ষ্য।

প্রশ্ন: বর্তমানে টোয়াব সদস্যদের সবচেয়ে বড় সমস্যা কী বলে মনে করেন?

উত্তর: আমার মতে, বর্তমানে টোয়াব সদস্যদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত পরিবর্তনশীল পর্যটন বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা।যা বর্তমানে নেই বলেই প্রতীয়মান। একই সঙ্গে পর্যটকদের ভিসা জটিলতা, আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতা, অনলাইন প্ল্যাটফর্মভিত্তিক ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং দক্ষ জনবলের সংকটের মতো বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও পর্যটন খাতে নীতিগত সমন্বয়ের অভাব, সদস্যসেবার আধুনিকায়নের প্রয়োজন এবং সংগঠনের সম্পদ ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সামনে এসেছে। সদস্যরা আরও কার্যকর সেবা, শক্তিশালী প্রতিনিধিত্ব, স্বচ্ছতা এবং সংগঠনের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রত্যাশা করেন।

আমি বিশ্বাস করি, ছোট ও মাঝারি ট্যুর অপারেটরদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা হলে সদস্যদের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক শক্তি আরও বৃদ্ধি পাবে। আমার লক্ষ্য হলো টোয়াব-এর প্রতিটি সদস্যের জন্য সমান সুযোগ, সমান মর্যাদা এবং একটি আরও শক্তিশালী ও কার্যকর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা।

প্রশ্ন: ছোট ও মাঝারি ট্যুর অপারেটরদের স্বার্থ রক্ষায় আপনার পরিকল্পনা কী?

উত্তর: ছোট ও মাঝারি ট্যুর অপারেটররাই-আমাদের টোয়াব এর মূল শক্তি। আমার মনে পড়ে আমি সংগঠনের সদস্য পদ নিয়েছিলাম ব্যবসায়ীক প্রয়োজন থেকে। যখন ডোমেস্টিক ট্যুরিজম করতাম তখন হোটেলগুলো থেকে সুবিধা পেতে হলে টোয়াবের সদস্য হওয়া প্রয়োজন হতো।এখন সময় বদলেছে। সংগঠন এখন আর সদস্য কেন্দ্রিক নেই। অনেক সদস্য করা হয় ব্যক্তিগত ভাবে সংগঠনে প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে। তাই এবার আমাদের টোয়াব অগ্রগামী ঐক্যজোট এর ট্যাগ লাইন হিসেবে আমরা ধারণ করেছি এবার পরিবর্তনের পালা। আমি বিশ্বাস করি, ছোট ও মাঝারি ট্যুর অপারেটর যারা আছেন, তাদের সক্ষমতা বৃদ্ধি ছাড়া পর্যটন খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।আমরা টোয়াব অগ্রগামী ঐক্যজোট নির্বাচিত হলে আমি তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, দেশি-বিদেশি বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করতে কাজ করব।পাশাপাশি TOAB-এর সম্পদ ও সুযোগ-সুবিধার ন্যায্য ব্যবহার নিশ্চিত করে এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি সদস্য সমান সুযোগ ও মর্যাদা নিয়ে এগিয়ে যেতে পারবেন।

প্রশ্ন: ব্যবসায়ী ও সংগঠক হিসেবে আপনার অভিজ্ঞতা টোয়াবকে কীভাবে উপকৃত করবে?

উত্তর: দীর্ঘদিনের ব্যবসায়িক ও সাংগঠনিক অভিজ্ঞতা আমাকে বাস্তব সমস্যা চিহ্নিত করা এবং কার্যকর সমাধান খুঁজে বের করার সক্ষমতা দিয়েছে। একজন ব্যবসায়ী হিসেবে আমি জানি কীভাবে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হয়, আর একজন সংগঠক হিসেবে আমি বিশ্বাস করি ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতাই একটি সংগঠনের প্রকৃত শক্তি। পরিচালক (Property & Asset) হিসেবে সম্মানিত সদস্যরা আমাকে দায়িত্ব প্রদান করলে এবং আমি নির্বাচীত  হলে আমার অগ্রাধিকার হবে টোয়াব -এর সম্পদ ও সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং সদস্যবান্ধব ব্যবহার নিশ্চিত করা।আমরা টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রতিজন সদস্যই চাই সংগঠনের প্রতিটি সম্পদ শুধু সংরক্ষিত থাকুক এবং সদস্যদের কল্যাণ, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং টোয়াব-এর দীর্ঘমেয়াদি উন্নয়নের শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করুক। আমাদের টোয়াব অগ্রগামী ঐক্যজোট এর প্রধান নেতা ড. তাসলিম আমীন শোভনের লক্ষ্য- শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও সদস্যকেন্দ্রিক টোয়াব গড়ে তোলা, যেখানে বড়-ছোট সকল সদস্য সমান গুরুত্ব ও সমান সুযোগ পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা