× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিপস

ফোন চার্জে দিলেই গরম !

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

ফোন চার্জে দিলেই গরম !

চার্জে দেওয়ার পর স্মার্টফোন কিছুটা গরম হওয়া স্বাভাবিক। তবে যদি নিয়মিতভাবে ফোন অতিরিক্ত গরম হতে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এটি ব্যাটারি বা চার্জিং সিস্টেমের কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির কারণও হতে পারে।


চার্জিংয়ের সময় ফোন গরম হওয়ার অন্যতম কারণ হলো ত্রুটিপূর্ণ চার্জার কেবল বা চার্জিং পোর্ট। কেবল ক্ষতিগ্রস্ত হলে বা পোর্টে সমস্যা থাকলে বিদ্যুৎপ্রবাহ স্বাভাবিক থাকে না, ফলে ফোন অতিরিক্ত তাপ উৎপন্ন করতে পারে। এ ছাড়া দীর্ঘদিন ব্যবহারের কারণে ব্যাটারির কার্যক্ষমতা কমে গেলেও চার্জ নেওয়ার সময় তা বেশি গরম হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে ব্যাটারি ভেতর থেকে ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে সমস্যাটি আরও গুরুতর হতে পারে।

যদি লক্ষ করেন ফোনের চার্জ আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাহলে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। কারণ নষ্ট ব্যাটারি বা ত্রুটিপূর্ণ চার্জিং সরঞ্জাম থেকে শর্ট সার্কিট, ব্যাটারি ফুলে যাওয়া কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনাও ঘটতে পারে।

নিরাপদ চার্জিংয়ের জন্য স্মার্টফোন সব সময় সমতল ও ঠান্ডা স্থানে রেখে চার্জ দেওয়া উচিত। বালিশ, কম্বল বা লেপের নিচে ফোন রেখে চার্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এসব নরম উপকরণ তাপ আটকে রাখে, ফলে ফোন আরও বেশি গরম হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

তাই স্মার্টফোন অস্বাভাবিক গরম হলে দ্রুত কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে অভিজ্ঞ টেকনিশিয়ানের পরামর্শ নেওয়াই শ্রেয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা