ফারুক হোসেন
প্রকাশ : ৬ ঘণ্টা আগে
আপডেট : ৬ ঘণ্টা আগে
আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
হঠাৎ একটা বাড়ির সামনে
থামল আমার গাড়ি,
হাজার বছর আগের নাকি
পুরনো এই বাড়ি।
এই বাড়িতে একটি মানুষ
থাকত একা একা,
কারোর সঙ্গে এই লোকটির
হয়নি কভু দেখা।
কিন্তু গল্প, একদিন সে
এই বাড়িতেই মরে,
সেই থেকে আর কোনো মানুষ
থাকেনি এই ঘরে।
বাড়ির কাছে গেলেই নাকি
বাতাসে কেউ কাঁদে,
শীতল বাতাস হঠাৎ তাতে
কেউ যেন সুর বাঁধে।
নাক বাড়ালেই গন্ধ কেমন
গুমোট অন্ধকারেÑ
চারদিকে এই বাড়ির গল্প,
হচ্ছে বারে বারে।
সেই লোকটার আত্মা নাকি
এই বাড়িতেই থাকে,
তার ছায়াটাই ভূতের ছায়া
ভয় ধরিয়ে রাখে।
কেউ থাকে না এখানে আজ
চুলোতে নেই হাঁড়ি,
সবাই বন্ধ এই বাড়িকে
ডাকছে ‘ভূতের বাড়ি’।