হুযায়ফা রহমান
প্রকাশ : ১৩ ঘণ্টা আগে
আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
একটা ছিল পাতা। তুলসী পাতা। আরেকটা ছিল মেয়ে। তার নাম বকুল। সে পড়ত ফোরে। মেয়েটা তুলসী পাতা তার বাগান থেকে নিল। খাবে বলে। পাতাটা ভয় পেয়ে গেল। বকুল খেয়ে নিল পাতাটা। পাশেই ক্যাকটাস গাছ ছিল। ক্যাকটাসটা ছিল তুলসীর বন্ধু। ক্যাকটাসটা খুব রেগে গেল। তাই ও বকুলের গায়ে কাঁটা ফুটিয়ে দিল। বকুলের গায়ে কাঁটা লাগল। ও পাতাটা মুখ থেকে ফেলে পালাল।
তুলসীর পাতাটা বাঁচল। এখন ওকে গাছে লাগানোর পালা। কীভাবে লাগাবে? ক্যাকটাস ভাবতে লাগল। ভেবে ভেবে তুলসী বলল, টেপ লাগাতে হবে। ক্যাকটাস ওর কথামতো কাজ করল। সে চট করে বকুলের বাবার স্কচটেপ নিয়ে পাতাকে গাছে লাগিয়ে দিল।
বকুলের গায়ে কাঁটা ফোটানোর জন্য বকুল তার বাবা-মাকে বলল ঘটনাটা।
এক মাস পরের কথা। বকুলের গায়ে কাঁটা ফোটানোর জন্য বকুলরা কেউই ওকে পানি না দিয়ে মেরে ফেলতে চাইল। জল না পেয়ে ক্যাকটাসটা প্রায় শুকিয়েই গেল।
তুলসী এখন চিন্তা করছে কী করে ওকে বাঁচাবে। পেয়ে গেল মজার বুদ্ধি। সে ভাবল, বাথরুম থেকে পানি এনে ঢালবে। ক্যাকটাস বলল, না, না। ধরা পড়ে যাবে তো।
তুলসী বলল, পড়ব না।
তুলসী চট করে বাথরুম থেকে এক মগ পানি এনে ওর গায়ে ঢেলে দিল। ক্যাকটাস বেঁচে গেল।
এভাবেই দুজন দুজনকে বাঁচালো।
শ্রেণি : প্রথম, ঊষা কিন্ডারগার্টেন, দয়ারামপুর, কাদিরাবাদ, নাটোর