× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একুশের বইমেলা শহীদের স্মৃতিতে

খালেদ হোসাইন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৪ পিএম

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি

জীবন তো সুন্দর 

ফুল ফল পাখিতে 

মন চায় সেইসব 

এঁকে লিখে রাখিতে। 


আকাশ বাতাস মেঘ 

কী যে প্রাণবন্ত

অনুভূতি লিখলেই 

হয়ে যায় গ্রন্থ। 

বিশাল এ বিশ্বের 
সব মেলে বইতে 
হোক সেটা বৈশাখে 
হোক সেটা চৈতে।

আনন্দ অফুরান 
থাকে প্রতি পাতাতে 
অদ্ভুতভাবে পারে 
মনটাকে মাতাতে। 
তাই বই মেলা মানে 
আনন্দ পার্বণ 
সেইখানে জড়ো হয় 
কার ভাই কার বোনÑ 

তার তো হিসাব নেই 
আসে বটে সকলে 
বই বই হইচই 
হৃদয়ের দখলে। 
একুশের বইমেলা 
শহীদের স্মৃতিতেÑ
তাদের স্মরণ করি 
মায়াময় প্রীতিতে।

রফিক শফিক আর
ছিল বটে জব্বার 
তাই এই বইমেলা হয়ে 
ওঠে সব্বার।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা